Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 9 এপ্রিল 2026 20:59 IST
হাইলাইট
  • Realme C100 4G বিশাল 8,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে
  • এটি 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে

Realme C100 4G is powered by a 8000mAh battery with 45W fast charging support

Photo Credit: Realme

Realme C100 সিরিজের অধীনে বিগত কয়েক সপ্তাহে একাধিক নতুন মডেল বাজারে এসেছে। আজ Realme C100 4G লঞ্চ হয়েছে। এটি প্রথম 4G ফোন যা বিশাল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি নিয়ে এসেছে, যা ফোনটির 5G ভার্সনের থেকে 1,000mAh বেশি ক্যাপাসিটি। ডিভাইসটি MediaTek Helio G92 Max প্রসেসর দ্বারা পরিচালিত। Realme C100 4G মডেলের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং সাপোর্ট, আর্মরশেল গ্লাস প্রোটেকশন, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, লেটেস্ট Android 16, এনএফসি (NFC), IP69K স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ইত্যাদি।

Realme C100 4G স্পেসিফিকেশন

রিয়েলমি সি100 4G-এর 8,000mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জে 23 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, 13+ ঘন্টা গেমিং, ও 20 ঘন্টার বেশি নেভিগেশন অফার করবে বলে দাবি করা হয়েছে। ফোনটি 6.8 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, Realme C100 4G ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করে। এতে f/1.8 অ্যাপারচার এবং অটোফোকাস সাথে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর আছে। ব্যাক ক্যামেরায় 10x ডিজিটাল জুম, 1080P 30fps ভিডিও রেকর্ডিং, নাইট, পোট্রেট, প্রো, ডুয়াল ভিউ ভিডিও, ও আন্ডারওয়াটার মোডের মতো ফিচার্স পাওয়া যাবে।

রিয়েলমির নয়া ফোনের সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স টেস্ট পাস করেছে। এছাড়াও, এতে একাধিক IP রেটিং রয়েছে — IP66 + IP68 + IP69 + IP69K। ফোনের ওজন 219 গ্রাম। সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচারের সাপোর্ট মিলবে।

Realme C100 4G দাম

Realme C100 4G-এর 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভিয়েতনামের রিটেলার সাইটে 6,399,000 ভিএনডি-তে লিস্টেড আছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকার সমান। এটি এটার্নাল ব্রাউন, পার্পেল, ও হোয়াইট গ্লোরি কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটটি ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, Realme Narzo 100 Lite 5G এপ্রিলের 14 তারিখে ভারতে লঞ্চ হচ্ছে। ফোনটিতে 5,300 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, Dimensity 6300 5G প্রসেসর, 144 হার্টজ ডিসপ্লে, IP64 রেটিং, Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিন, 13 মেগাপিক্সেল ক্যামেরা, এবং 300 শতাংশ ভলিউম বুস্ট থাকার কথা নিশ্চিত করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  2. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  3. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  4. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
  5. Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
  6. Vivo V70 FE: 4100 টাকা ছাড়ে শুরু হল ভিভোর সবচেয়ে সস্তা 200MP ক্যামেরা ফোনের বিক্রি
  7. Jio, Airtel, ও Vi গ্রাহকদের জন্য খুশির খবর, কম খরচের রিচার্জের দিন শীঘ্রই ফিরতে পারে
  8. Motorola স্টাইলাস পেনের জাদুর সাথে লঞ্চ করল নয়া ফোন, দাম, ফিচার্স জেনে নিন
  9. আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
  10. Vivo T5 Pro 5G পাওয়ারব্যাঙ্কের মতো শক্তিশালী ব্যাটারির সাথে এপ্রিল 15 লঞ্চ হচ্ছে ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.