Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 25 সেপ্টেম্বর 2026 16:34 IST
হাইলাইট
  • Redmi 17C 5G পয়লা অক্টোবর লঞ্চ হচ্ছে ভারতে
  • এটি গ্লোবাল মডেলের স্পেসিফিকেশন ও ডিজাইনের সঙ্গে ভারতে আসছে
  • Redmi 17C 5G তিনটি কালার অপশনে উপলব্ধ হবে

Redmi 17C 5G will be available in three colour options

Photo Credit: Redmi

Redmi 17C 5G ভারতে পয়লা অক্টোবর লঞ্চ হচ্ছে। শুক্রবার রেডমি তাদের নতুন বাজেট ফোন এ দেশে আনার ঘোষণা করেছে। আগস্টের শেষে ডিভাইসটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। স্মার্টফোনের ভারতীয় মডেলেও একই স্পেফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে। Redmi 17C 5G-এর ইন্ডিয়ান ভার্সনের ডিজাইন এবং কালার অপশন অপরিবর্তিত রাখা হয়েছে। সংস্থা জানিয়েছে, এটি 6,000mAh ব্যাটারি, বড় 6.9 ইঞ্চির ডিসপ্লে, ও 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে এন্ট্রি নেবে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।

Redmi 17C 5G অক্টোবর 1 ভারতে লঞ্চ হবে

রেডমি 17সি 5G মডেলের পিছনের অংশ বেশ বড় ও ফ্ল্যাট। চারটি কোণা সামান্য গোলাকার। ফোনের রিয়ার প্যানেলের উপরের বাম দিকে উঁচু আয়তকার আকৃতির একটি ক্যামেরা মডিউল রয়েছে। সেখানে মেইন ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স আছে। ডিভাইসের বাদামি রঙের কফি ব্রিউ মডেলের পিছনে চামড়ার মতো টেক্সচার দেখা যাচ্ছে।

Advertisement

Redmi 17C 5G অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসরে চলবে। এই ফোনে থাকা ব্যাটারি 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। হ্যান্ডসেটের সামনে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং ওয়াটারড্রপ নচের ভিতরে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। রেডমি আপাতত এই তথ্যগুলি প্রকাশ করেছে।

জানিয়ে রাখি, Redmi 17C 5G গ্লোবাল মডেলে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডিসি ডিমিং, 810 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন সাপোর্ট পাওয়া যায়। এই ফোনে IP64 রেটিং আছে। ডিভাইসটির স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি,ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

ফোনটির ক্যামেরায় Ultra HD, পোর্ট্রেট, এবং সেলফি বিউটির মতো মোড রয়েছে। পিছনের ক্যামেরা 30fps 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এটি HyperOS 3 কাস্টম স্কিনের সঙ্গে এসেছে, যা Android 17-এর উপর ভিত্তি করে তৈরি। সিঙ্গাপুরে ফোনের 4 জিবি র‍্যাম ও 128 জিবি ভার্সনের দাম 279 SDG, যা ভারতীয় মুদ্রায় প্রায় 21,000 টাকার সমান।

Advertisement

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুতে Redmi 17 5G ভারতে লঞ্চ হয়েছে। এটি 7,900mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 5 চিপসেট, ডুয়াল স্টেরিও স্পিকার, 45W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা অফার করে। ফোনের 6 জিবি র‍্যাম ও 8 জিবি র‍্যাম যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি হচ্ছে। উভয় মডেলে 128 জিবি স্টোরেজ আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.