Redmi 8A ফোনে থাকছে 5,000 mAh ব্যাটারি আর 12MP ক্যামেরা: দেখুন সম্পূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 সেপ্টেম্বর 2019 10:15 IST
হাইলাইট
  • Redmi 8A ফোনে 6.2 ইঞ্চি HD ডিসপ্লে থাকতে পারে
  • এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকতে পারে
  • এখনও লঞ্চের দিন ঘোষনা করেনি Xiaomi

Redmi 8A ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না

Redmi 6A ও Redmi 7A ফোনের দুর্দান্ত সাফল্যের পর শিঘ্রই বাজেট সেগমেন্টে Redmi 8A লঞ্চ করতে চলেছে Xiaomi। সম্প্রতি TENAA ওয়েভসাইটে M1908C3KE মডেল নম্বরে এই ফোন দেখা গিয়েছে। সেখানে Redmi 8A ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। দেখে নিন Redmi 8A ফোনের স্পেসিফিকেশন।

TENAA লিস্টিং থেকে Redmi 8A ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল লঞ্চ ফোনের পিছনে একটি মাত্র ক্যামেরা থাকছে। থাকছে না কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের পিছনে থাকছে Redmi লোগো।

Advertisement

Redmi 8A সম্ভাব্য স্পেসিফিকেশন

TENAA লিস্টিং থেকে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 8A ফোনে একটি 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকবে একটি অক্টাকোর চিপসেট। 2GB RAM, 3GB RAM আর 4GB RAM ভেরিয়েন্টে লঞ্চ হবে এই ফোন। ফোনের ভিতরে থাকছে 16GB, 32GB আর 64GB স্টোরেজ।

Redmi 8A ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। Redmi 8A ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi 8A ফোনে 5,000 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xaiomi। এতবে এই ফোন কবে লঞ্চ হবে জানায়নি বেজিং এর কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi 8A, Redmi 8A Specification
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.