বাজেট সেগমেন্টে আরও একটা নতুন ফোন নিয়ে এল Xiaomi। সম্প্রতি বাজারে এসেছে Redmi 8A Pro।
তিনটি রঙে পাওয়া যাবে Redmi 8A Pro
বাজেট সেগমেন্টে আরও একটা নতুন ফোন নিয়ে এল Xiaomi। সম্প্রতি বাজারে এসেছে Redmi 8A Pro। ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Redmi 8A Dual। সেই ফোনের নাম বদলে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi 8A Pro। এই ফোনে রয়েছে অক্টা-কোর প্রসেসর, 5,000 mAh ব্যাটারি আর ডুয়াল রিয়ার ক্যামেরা। তিনটি রঙে পাওয়া যাবে Redmi 8A Pro।
Redmi 8A Pro-র দাম শুরু হচ্ছে 1,549,000 ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় 7,100 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। চলতি মাসে ইন্দোনেশিয়ায় এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।
ডুয়াল সিম Redmi 8A Pro-তে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ।
লঞ্চের আগেই দেখে নিন Oppo A12 -এর সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ছবি তোলার জন্য Redmi 8A Pro-র পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে। Redmi 8A Pro-তে থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 188 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features