শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 9; প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 মে 2020 16:23 IST

Redmi 9

অনেক দিন ধরেই Redmi 9 লঞ্চ ঘিরে জল্পনা চলছিল। সম্প্রতি সার্টিফিকেশন ওয়েবসাইতে এই ফোন দেখা গেল। Redmi 9 সম্পর্কে এখনও উচ্চবাচ্য করেনি Xiaomi। যদিও শীঘ্রই এই ফোন লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। খবর সত্যি হলে চলতি বছর জুনে দিনের আলো দেখতে চলেছে এই বাজেট স্মার্টফোন।

Gizmochina.com ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Redmi 9-এ Bluetooth 5.0 কানেক্টিভিটি থাকছে। M2004J19G মডেল নম্বরে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে।

Advertisement

Redmi 9-এ MIUI 11 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করতে পারে Xiaomi। এই ফোনের ডিসপ্লেতে HD+ রেসোলিউশন থাকতে পারে।

Redmi 9-এ 5,000 mAh ব্যাটারি দিতে পারে বেজিংয়ের সংস্থাটি। এই ফোনে থাকতে পারে MediaTek Helio G80 চিপসেট। সম্প্রতি Narzo 10A ফোন একই চিপসেট দিয়েছিল Realme।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  2. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  3. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  4. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
  5. মাত্র 10,239 টাকায় 5G ফোন, সেল শেষ হওয়ার পরেও অ্যামাজনে বাম্পার অফার
  6. স্মার্টফোন নয়, এবার AI গ্যাজেট আনছে Nothing, প্রকাশ্যে এল প্রথম ছবি
  7. AI হাতের বাইরে চলে গেলেই বন্ধ করে দেবে OpenAI, চালু হল কন্ট্রোল রুম
  8. মাত্র 99 টাকায় চ্যাটজিপিটির পেইড সাবস্ক্রিপশন, বড় অফার দিচ্ছে OpenAI
  9. Vivo আনছে 12,000mAh ব্যাটারি ফোন, একবার চার্জ দিলে চলবে দিনের পর দিন
  10. BGMI 4.7 আপডেট আসছে এই তারিখ, গেমে এবার নর্স পুরাণের ভয়ঙ্কর সামুদ্রিক দানব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.