চলতি সপ্তাহে লঞ্চ হবে আরও শক্তিশালী Redmi K20 Pro

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 সেপ্টেম্বর 2019 14:45 IST
হাইলাইট
  • মে মাসে Redmi K20 সিরিজ লঞ্চ হয়েছিল
  • বিশ্বব্যাপী 30 লক্ষ Redmi K20 সিরিজ স্মার্টফোন বিক্রি হয়েছে
  • Redmi K20 Pro ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট

নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro

Photo Credit: Weibo

বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro। নতুন ভেরিয়েন্টে থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi K20 Pro ফোনের নতুন ভেরিয়েন্টে Snapdragon 855+ চিপসেট থাকছে। এর সাথেই Xiaomi জানিয়েছে বিশ্বব্যাপী 30 লক্ষ Redmi K20 সিরিজ স্মার্টফোন বিক্রি হয়েছে।

12GB RAM আর 512GB  স্টোরেজে লঞ্চ হবে Redmi K20 Pro 

এখন  টপ ভেরিয়েন্ট Redmi K20 Pro ফোনে রয়েছে 8GB RAM + 256GB  স্টোরেজ। তবে Redmi K20 Pro Exclusive Edition এ থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ভারতে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।

Redmi K20 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10  স্কিন। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.