বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro। নতুন ভেরিয়েন্টে থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi K20 Pro ফোনের নতুন ভেরিয়েন্টে Snapdragon 855+ চিপসেট থাকছে।
Photo Credit: Weibo
নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro
বৃহস্পতিবার নতুন ভেরিয়েন্টে লঞ্চ হবে Redmi K20 Pro। নতুন ভেরিয়েন্টে থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ইতিমধ্যেই Xiaomi জানিয়েছে Redmi K20 Pro ফোনের নতুন ভেরিয়েন্টে Snapdragon 855+ চিপসেট থাকছে। এর সাথেই Xiaomi জানিয়েছে বিশ্বব্যাপী 30 লক্ষ Redmi K20 সিরিজ স্মার্টফোন বিক্রি হয়েছে।
12GB RAM আর 512GB স্টোরেজে লঞ্চ হবে Redmi K20 Pro
এখন টপ ভেরিয়েন্ট Redmi K20 Pro ফোনে রয়েছে 8GB RAM + 256GB স্টোরেজ। তবে Redmi K20 Pro Exclusive Edition এ থাকবে 12GB RAM আর 512GB স্টোরেজ। ভারতে Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।
ডুয়াল সিম Redmi K20 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Pad FE Reportedly Surfaces on TDRA, TUV Certifications; Charging Specifications Revealed
OpenAI Lawsuit Says Employee Who Left for Apple Took Files About Unreleased Device