মুহূর্তে শেষ হল স্টক, আবার কবে পাওয়া যাবে Redmi Note 7 Pro?

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 14 মার্চ 2019 14:29 IST
হাইলাইট
  • Redmi Note 7 Pro ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 675 চিপসেট
  • বুধবার প্রথম সেলে মুহুর্তে এই ফোনের স্টক শেষ হয়েছে
  • একই সাথে স্টক শেষ হয়েছে Redmi Note 7 এর

Redmi Note 7 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে

ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। বুধবার ফ্ল্যাশ সেলে বিক্রি শুরু হয়েছিল এই স্মার্টফোন। প্রত্যাশা মতোই সেল শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে Redmi Note 7 Pro স্টক শেষ হল Flipkart এ। Xiaomi জানিয়েছে আবার 20 মার্চ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 Pro। একই সাথে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7। Redmi Note 7 Pro ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন ব্যবহার করেছে Xiaomi।

 

আরও পড়ুন: Redmi Note 7 Pro রিভিউ: মিডরেঞ্জ বাজারে ঝড় তুলতে পারবে এই স্মার্টফোন?

 

Redmi Note 7 Pro এর দাম

4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা। 20 মার্চ দুপুর 12 টায় Flipkart আর Mi.com থেকে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7 Pro। একই সাথে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Redmi Note 7।

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  2. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  3. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  4. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  5. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  6. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  7. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  8. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  9. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  10. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.