আজ ফ্ল্যাশ সেলে পাওয়া যাচ্ছে Redmi Note 7 Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 জুলাই 2019 10:26 IST
হাইলাইট
  • 6GB RAM+64GB স্টোরেজে পাওয়া যাবে Redmi Note 7 Pro
  • দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশ সেল
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট

Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48MP ক্যামেরা

ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। এতদিন 4GB RAM+64GB স্টোরেজ আর 6GB RAM+128GB স্টোরেজে এই ফোন  পাওয়া যেত। সম্প্রতি 6GB RAM+64GB স্টোরেজে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। বুধবার প্রথম বার বিক্রি শুরু হবে 6GB RAM+64GB স্টোরেজের Redmi Note 7 Pro। বুধবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। আজ দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশসেল।

6GB RAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo T5x 5G বড় চমক নিয়ে এই তারিখে ভারতে লঞ্চ হবে, 7200mAh ব্যাটারি এবং ক্ষিপ্রগতির প্রসেসর আকর্ষণ
  2. 4,000 টাকা ছাড়ের সাথে Realme-এর দ্বিতীয় 10,0001mAh ব্যাটারির ফোনের সেল শুরু হল
  3. 12,999 টাকায় Oppo K14x 5G-এর নতুন ভার্সন লঞ্চ হল, রয়েছে 6,500mAh ব্যাটারি, 50MP ক্যামেরায়
  4. Poco C85x 5G ভারতে লঞ্চ হল, একদম সস্তায় 6300mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে
  5. Xiaomi Pad 8: ভারতের সবচেয়ে পাতলা ট্যাব লঞ্চ হল, 9200mAh ব্যাটারি ও চারটি স্পিকার আছে
  6. 5,999 টাকায় একমাত্র 6,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে-যুক্ত ফোনের সেল শুরু হল
  7. শক্তিশালী ব্যাটারি সহ Poco C85x 5G কাল সস্তায় লঞ্চ হচ্ছে, এক চার্জেই 2 দিন ব্যবহার করা যাবে ফোন
  8. Realme Note 80 শক্তিশালী 6,300mAh ব্যাটারি ও মজবুত বডির সাথে 9,000 টাকার মধ্যে লঞ্চ হল
  9. Vivo V70 FE: ভিভো কম বাজেটে 200MP ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং সহ সুন্দর ফোন আনল
  10. Poco X8 Pro সিরিজ মার্চ 17 লঞ্চ হচ্ছে, থাকবে অবিশ্বাস্য 9,000mAh ব্যাটারি ও শক্তিশালী 5G প্রসেসর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.