6GB RAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা।
Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48MP ক্যামেরা
ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। এতদিন 4GB RAM+64GB স্টোরেজ আর 6GB RAM+128GB স্টোরেজে এই ফোন পাওয়া যেত। সম্প্রতি 6GB RAM+64GB স্টোরেজে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। বুধবার প্রথম বার বিক্রি শুরু হবে 6GB RAM+64GB স্টোরেজের Redmi Note 7 Pro। বুধবার শুধুমাত্র Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে Redmi Note 7 Pro। এই ফোনের প্রধান আকর্ষন Snapdragon 675 চিপসেট, 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি। আজ দুপুর 12 টায় শুরু ফ্ল্যাশসেল।
6GB RAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999