রেডমি S2-র দাম ফাঁস অনলাইনে, অফিসিয়াল পোস্টারে দেখা গেল অ্যান্টেনা লাইন

বিজ্ঞাপন
Ankit Chawla, আপডেট: 8 জুন 2018 16:18 IST
হাইলাইট
  • Redmi S2 rear camera will feature AI capabilities
  • The phone will be available in partnership with Suning.com
  • Launch in China is set for May 10


জিয়াওমির জনপ্রিয় রেঞ্জের রেডমি হ্যান্ডসেটের পরবর্তী বাজেট স্মার্টফোন রেডমি S2, 10 মে চিনে লঞ্চের জন্য উন্মুক্ত করা হয়েছে. বেশ কয়েকটি লিক এবং টিজার স্মার্টফোনটির দিকে আমাদের ভালই দৃষ্টি আকর্ষণ করেছে. লঞ্চের তারিখ এগিয়ে আসায় জিয়াওমিও নিয়মিত পোস্টিং করে চলেছে ফোনটি সম্পর্কে. শনিবার একটি টিজারে জিয়াওমি দেখায় রেডমি S2-এর মাথায় একটি আইফোনের-মত বাঁকা অ্যান্টেনা লাইন আছে এবং আইফোন X- মত ভার্টিক্যাল ডুয়াল ক্যামেরা সেটআপও আছে এটিতে. রেডমি S2-এর মূল্যও উল্লেখ করা হয় টিসারটিতে, যা এতদিন পর্যন্ত রহস্য ছিল.

শনিবার ওয়েইবোতে পোস্ট হওয়া টিসারটি জিয়াওমি স্মার্টফোনের আইফোন X ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপটি প্রকাশ করে এবং সেটিতে 12 মেগাপিক্সেল সেন্সর সেন্সর আছে বলে জানায়. আমরা এর আগে TENAA তালিকা থেকে জানতে পারি যে স্মার্টফোনটিতে 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে. অ্যান্টেনা লাইন এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপটি স্মার্টফোনের সোনালী রঙের সেটের মধ্যে দেখানো হয়েছে. রিয়ার ক্যামেরার AI ক্ষমতার কথাও টিসারে জানানো হয়েছে. ফোনটি সানিং ডট কমের মাধ্যমে চিনে পাওয়া যাবে.

স্বতন্ত্রভাবে, একটি মাইড্রাইভারস রিপোর্ট রেডমি S2-এর দাম সম্পর্কে জানিয়েছে. হ্যান্ডসেটটি পাওয়া যাবে CNY 1,000 (প্রায় 10,600 টাকা)-য়.

উল্লেখ্য রেডমি S2 তে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ছাড়াও থাকবে MIUI. এতে 5.99 ইঞ্চি HD+ (720x1440 পিক্সেল) ডিসপ্লে থাকছে সঙ্গে 18: 9 অ্যাস্পেক্ট রেশিও. এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 SoC দ্বারা চালিত হবে এবং এতে 2 জিবি / 3 জিবি / 4 জিবি RAM এবং 16 জিবি / 32 জিবি / 64 জিবি ইনবিল্ট স্টোরেজ এবং অ্যাড্রেনো 506 জিপিইউ থাকবে.

ফোনটিতে একটি 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা কম্বো, 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে. একটি 3000 এমএএইচ ব্যাটারী থাকার সম্ভাবনা রয়েছে.

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.