Redmi Turbo 6 সিরিজ 10,000mAh ব্যাটারি ও 7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হতে পারে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 13 জুলাই 2026 17:10 IST
হাইলাইট
  • Redmi Turbo 6 সিরিজেও দুটি মডেল লঞ্চ হতে পারে
  • Redmi Turbo 6 সিরিজে 10,000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে
  • Redmi Turbo 6 ও Turbo 6 Max নতুন MediaTek Dimensity প্রসেসরে চলবে

Redmi Turbo 6 Series is expected to succeed the Turbo 5 lineup (pictured))

Photo Credit: Redmi

Redmi Turbo 6 সিরিজের উপর কাজ শুরু করে দিল রেডমি। Redmi Turbo 5 ও Turbo 5 Max জানুয়ারির শেষে চীনে লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড Redmi Turbo 5 মডেলটি জুনে ভারতে এসেছে। এটি দেশের বাজারে রেডমির প্রথম টার্বো ব্র্যান্ডেড স্মার্টফোন। আর এখন উত্তরসূরী Redmi Turbo 6 Series-এর ডিসপ্লে সাইজ, প্রসেসর এবং ব্যাটারি ডিটেলস ফাঁস হয়েছে। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই লাইনআপে Redmi Turbo 6 এবং Turbo 6 Max নামে দুটি ফোন লঞ্চ হতে পারে। উভয় ফোনে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার হতে পারে।

Redmi Turbo 6 সিরিজের স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার স্মার্ট পিকাচু চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছে যে, রেডমি টার্বো 6 সিরিজে বিশাল 7 ইঞ্চি ডিসপ্লে ও 10,000mAh ব্যাটারি ব্যবহার করা হবে। তুলনাস্বরূপ, রেডমি টার্বো 5 ও টার্বো 5 ম্যাক্স যথাক্রমে 9,000mAh এবং 7,560mAh ব্যাটারির সঙ্গে এসেছিল। উভয় মডেলে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান।

টিপস্টারের দাবি, স্ট্যান্ডার্ড Redmi Turbo 6 চলবে Dimensity 8000 সিরিজের প্রসেসরে। এটি আসন্ন Dimensity 8600 চিপসেট হতে পারে, যা TSMC-এর তিন ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হবে। এই চিপ Honor 3 Power মডেলেও ব্যবহার হওয়ার সম্ভাবনা। ফোনটি আরও শক্তিশালী 12,000mAh ব্যাটারি পেতে পারে।

অন্য দিকে, Redmi Turbo 6 Max রান করবে নতুন  Dimensity 9000 সিরিজের চিপসেটে। অনুমান করা হচ্ছে, এটি আপকামিং Dimensity 9600s প্রসেসর। আগের একটি রিপোর্ট অনুসারে, ম্যাক্স মডেলে 2K রেজোলিউশনের উন্নত ডিসপ্লে পাওয়া যাবে। এটি ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP68 ও IP69 রেটিং, এবং মেটাল ফ্রেমের সঙ্গে আসতে পারে।

Redmi Turbo 6 Max আগামী জানুয়ারিতে লঞ্চ হতে পারে। একইসঙ্গে স্ট্যান্ডার্ড Redmi Turbo 6 রিলিজ হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত, জুনে ভারতে লঞ্চের সময় Redmi Turbo 5 মডেলের দাম 37,999 টাকা থেকে শুরু হয়েছিল। বেস ভার্সনে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে।

রেডমি টার্বো 5 একটি 6.59 ইঞ্চির 12-বিট অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (1,268 x 2,756 পিক্সেল) অফার করে। রেডমির এই স্মার্টফোনে Dimensity 8500 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে।

Redmi Turbo 5 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ডিভাইসের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.5 অ্যাপারচারের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Poco M8 Power বাজেটে 8,000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 5G-এর সঙ্গে লঞ্চ হল ভারতে
  2. 12,000 টাকা দাম কমল Motorola-র এই দুর্দান্ত ফোনের, 64MP পেরিস্কোপ ক্যামেরা ও 125W চার্জিংয়ের মতো ফিচার
  3. এক প্ল্যানেই 100Mbps ব্রডব্যান্ড, 1,000+ চ্যানেল, ও 1 ডজন OTT, মাত্র 400 টাকায় শুরু জিওর নতুন JioHome প্যাক
  4. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  5. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  6. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  7. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  8. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  9. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  10. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.