Redmi Turbo 5 সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে 2606FRT34I মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে।
Photo Credit: Redmi
Redmi Turbo 5 was launched in China in January
Redmi Turbo 5 শীঘ্রই ভারতে আসছে। শাওমির সাব ব্র্যান্ডটি প্রথমবার টার্বো ব্র্যান্ডিংয়ের সঙ্গে কোনও ফোন ভারতের বাজারে আনছে। সংস্থার আসন্ন স্মার্টফোনের ডিজাইন প্রকাশ করেছে। ইতিমধ্যেই Amazon এবং Xiaomi India ওয়েবসাইট হ্যান্ডসেটের একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ Redmi Turbo 5 ওই দুই অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে। কোম্পানি আগে যে টিজার প্রকাশ করেছিল, তার উপর ভিত্তি করে বলা যায় যে, এটি স্পিড এবং পারফরম্যান্সে বড় চমক আনতে চলেছ। ডিভাইসটি উচ্চ কর্মদক্ষতা, শক্তিশালী হার্ডওয়্যার, ডিউরাবিলিটি, ও স্মুথ গেমিংয়ের উপর জোর দেবে।
মাইক্রোসাইটে প্রকাশিত ছবি অনুযায়ী, ডিজাইনের নিরিখে Redmi Turbo 5 মডেলের ভারতীয় ও চীনা ভ্যারিয়েন্টের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। ফোনটি কালো রঙের ব্যাক প্যানেলের সঙ্গে দেখা গিয়েছে। দু'টি ক্যামেরা সেন্সর প্যানেলের উপরের বাম কোণে বসানো আছে। প্রতিটি ক্যামেরা রিংয়ের মধ্যে এলইডি লাইটিং আছে। এতে রেডমির অন্যান্য ফোনের মতো বাম দিকে ব্র্যান্ডিং প্রিন্ট করা থাকছে।
রিপোর্ট অনুসারে, রেডমি টার্বো 5 সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে 2606FRT34I মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে। একজন টিপস্টার দাবি করেছেন, ফোনটি জুন 10 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। যদিও সংস্থা ফোনের নাম এবং ডিজাইন ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ করেনি।
রেডমি টার্বো 5 চীনা ভার্সনে 6.59 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, 3,840Hz PWM ডিমিং, HDR Vivid, এবং 3,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটি Dimensity 8500 Ultra প্রসেসর দ্বারা চালিত। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড করা হয়েছে।
Redmi Turbo 5-এর ব্যাক প্যানেলে PDAF, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। পিছনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। স্মার্টফোনের সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
রেডমি টার্বো সিরিজের এই ফোনে 7,560mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এর সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে IP68 + IP69K ওয়াটার প্রোটেকশন রেটিং, স্টেরিও স্পিকার, ইনফ্রারেড সেন্সর, ইত্যাদি। লঞ্চ হওয়ার সময় বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম ছিল, 2,299 ইউয়ান, যা এখন ভারতীয় মুদ্রায় প্রায় 32,400 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed