বিক্রি শুরু হল রোটেটিং ক্যামেরার Samsung Galaxy A80

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 1 জুলাই 2019 18:39 IST
হাইলাইট
  • এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80
  • এই ফোনে রয়েছে রোটেটিং ডুয়াল ক্যামেরা
  • পরে ভারতে বিক্রি শুরু হবে এই ফোন

Samsung Galaxy A80 এর দাম শুরু হচ্ছে 649 ইউরো (প্রায় 50,800 টাকা) থেকে

এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। এই ফোনে রয়েছে রোটেটিং ডুয়াল ক্যামেরা। একই সাথে লঞ্চ হয়েছিল Galaxy A70। ইতিমধ্যেই ভারতে Galaxy A70 বিক্রি শুরু হলেও এই বিক্রি শুরু হয়নি Galaxy A80। শুরুতে এশিয়া, অস্ট্রেলিয়া, চিন, ইউরোপ, হিংকং, নিউজিল্যান্ড ও রাশিয়ায় এই ফোন বিক্রি শুরু হওয়ার কথা ছিল। কোন কারনে এতদিন এই সব দেশে Galaxy A80 বিক্রি শুরু হয়নি। সোমবার এক প্রেস বিবৃতিতে এই দেশগুলিতে Salaxy A80 বিক্রি শুরুর ঘোষনা করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

এই ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে এই ফোনে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। একই সাথে ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারনে আরও ভালো সেলফি তুলতে পারবে Galaxy A80।

Samsung জানিয়েছে নির্বাচিত কিছু দেশে ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন। একাধিক রিপোর্টে জানা গিয়েছে স্পেন, সুইৎজারল্যান্ড, সহ একাধিক দেশে এই ফোন বিক্রি শুরু হয়েছে।

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. JBL স্পিকারের সঙ্গে Infinix Note Edge JBL Edition লঞ্চ হল, সঙ্গে 3,999 টাকার উপহার ফ্রি
  2. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  3. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  4. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  5. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  6. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  7. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  8. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  9. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  10. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.