Samsung

Samsung - ख़बरें

  • 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
    বর্তমানে 50,000 টাকার নিচে শক্তিশালী প্রসেসর এবং ফিচার্সের ল্যাপটপের সংখ্যা খুব কম। তবে Amazon Great Indian Festival ও Flipkart Big Billion Days সেলে সীমিত সময়ের জন্য একাধিক ল্যাপটপের দাম 50 হাজারের মধ্যে চলে এসেছে। Asus, Samsung, HP, Dell, ও MSI ল্যাপটপে পাওয়া যাচ্ছে অফার। নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নো-কস্ট EMI ও 5,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অ্যামাজন ও ফ্লিপকার্ট সেলে সেরা পাঁচটি বাজেট ল্যাপটপ দেখুন।
  • Flipkart ও Amazon-এর পুজো সেলে 50,000 টাকার নিচে সেরা 5 স্মার্টফোন
    Amazon এবং Flipkart সেলে 50,000 টাকার নিচে অন্যতম সেরা স্মার্টফোন হল Samsung Galaxy S25 FE। এটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। গেমিং স্মার্টফোন কিনতে চাইলে OnePlus Nord 6 এবং Redmi Turbo 5 দুর্দান্ত অপশন। ক্যামেরার জন্য Motorola Edge 70 Pro+ সেরা। Google Pixel 10a মডেলেও বাম্পার ডিসকাউন্ট।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 30,000 টাকার মধ্যে এই 5 ফোনে বড় অফার
    Amazon Great Indian Festival 2026 সেল 30,000 টাকার নিচে বেশ কিছু ফোনে ভাল ডিল দিচ্ছে। Redmi, Samsung, Motorola ও OnePlus-এর মতো ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোনে মিলছে আকর্ষণীয় ছাড়। ব্যাঙ্ক অফার, কুপন, ক্যাশব্যাক, এবং EMI-এর সুবিধা ব্যবহার করেও আরও কম দামে কেনা যেতে পারে। iQOO Z11xa 5G ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ 28,998 টাকায় লিস্টেড আছে। ই-কমার্স সংস্থাটি সমস্ত ক্রেতাদের 3,000 টাকা কুপন অফার করছে। ফলে দাম 25,998 টাকায় নেমে এসেছে। Redmi Note 17 5G-এর বেস মডেল নো-কস্ট EMI অপশনে নিলে 2,000 টাকা সাশ্রয় হবে।
  • Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
    Amazon Great Indian Festival 2026 এখন সমস্ত গ্রাহকদের জন্য শুরু হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় Samsung মোবাইলে অফার অনেক বেশি পাওয়া যাচ্ছে। শুনলে অবাক হবেন, দক্ষিণ কোরিয়ান সংস্থার ফোল্ডেবল ফোনেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Samsung Galaxy Z Fold 7 অ্যামাজনে 1,29,999 টাকায় বিক্রি হচ্ছে। ভারতে লঞ্চের সময় ফোনের দাম ছিল 1,74,999 টাকা। অর্থাৎ, সরাসরি 45,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। Samsung Galaxy Z Flip 7-এর 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 95,999 টাকায় লিস্টেড আছে, যা লঞ্চ প্রাইসের চেয়ে 14,000 টাকা কম। Galaxy Z Flip 8 মডেলে 10,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট।
  • Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
    Amazon Great Indian Festival সেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যারা কম দামে ফোন কিনতে চান, তারা বছরের এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। এই প্রতিবেদনে 20,000 টাকার নিচে এমন কিছু ফোনের খোঁজ রইল, যেগুলো সেলে সস্তায় মিলবে। 7,000mAh ব্যাটারির OnePlus N6 Lite পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভার্সন 14,497 টাকায় বিক্রি হচ্ছে।
  • Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
    Flipkart Big Billion Days ও Amazon Great Indian Festival সেল শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের সেল দুই সংস্থার জন্যেই বছরের সবথেকে বড় ইভেন্ট। তাই বছরের অন্যান্য সেলগুলোর তুলনায় এখন অফার, ডিসকাউন্ট, ও সুযোগ-সুবিধা বেশি। বিভিন্ন দামের স্মার্টফোনে প্রচুর ছাড় দিচ্ছে। সর্বাধিক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এমন পাঁচটি ফোন সম্পর্কে জেনে নিন।
  • স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
    অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে Samsung Galaxy S25 Ultra আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। কুপন অফার অন্তর্ভুক্ত করে ফোনটির দাম 84,999 টাকা থেকে শুরু হবে। ভারতে ফোনটির 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 1,29,999 টাকায়। অর্থাৎ, ক্রেতাদের সামনে 45,000 টাকা সস্তায় কেনার সুযোগ। Xiaomi 17 মডেলটিও বাম্পার ছাড়ে উপলব্ধ হবে। প্রিমিয়াম ফোনটি 59,999 টাকায় কেনা যাবে। ভারতে লঞ্চের সময় স্টার্টিং প্রাইস ছিল 84,999 টাকা। Nothing Phone 4a-এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ এখন থেকেই 35,949 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনের এই ভ্যারিয়েন্ট সাধারণত 42,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ, 7,000 টাকার বেশি ছাড় মিলছে।
  • 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
    Flipkart এবার Samsung Galaxy S25 এবং Galaxy S25 FE-এর সেল প্রাইস প্রকাশ করেছে। Big Billion Days Sale 2026- Galaxy S25 পাওয়া যাবে 57,999 টাকার শুরুর দামে। সমস্ত অফার ও ছাড় ধরার পর এই কার্যকর মূল্য। বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল 74,999 টাকায়। অর্থাৎ, 17,000 টাকা ছাড় দিচ্ছে কোম্পানি। Galaxy S25 FE এখনই 46,999 টাকায় কেনা যাচ্ছে। সব অফার ধরে বেস ভ্যারিয়েন্টের এই দাম। ফোনটির লঞ্চ প্রাইস ছিল 59,999 টাকা।
  • Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
    Samsung Galaxy M47 5G আসন্ন Amazon Great Indian Festival 2026 সেলে 25,999 টাকায় পাওয়া যাবে। বর্তমানে ফোনটি তিনটি স্টোরেজ অপশনে বিক্রি হচ্ছে। বেস 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন 35,999 টাকায় উপলব্ধ। অর্থাৎ, 10,000 টাকা ছাড় থাকবে। Galaxy M17 5G সেলে 21,000 টাকার বদলে 19,999 টাকায় উপলব্ধ হবে। Samsung Galaxy Z Fold 8 ও Z Fold 8 Ultra উভয় মডেলে 7,000 টাকা ডিসকাউন্ট থাকবে।
  • Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
    Samsung Galaxy M08 ও Galaxy F08 ভারতে লঞ্চ হয়েছে। ফোনগুলি ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে। দুই ফোনে 6.7 ইঞ্চি HD+ এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99+ প্রসেসর, ও 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। স্যামসাং উভয় মডেলে IP64 রেটিং ও 6,000mAh ব্যাটারি রেখেছে।
  • Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
    Samsung Galaxy Tab S12+ ও Galaxy Tab S12 Ultra ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে সক্ষম ট্যাবলেট। এতে অসাধারণ পারফরম্যান্স, Galaxy AI ফিচার্স, ও লং-লাস্টিং ব্যাটারি মিলবে বলে জানানো হয়েছে। Samsung Galaxy Tab S12 সিরিজে উন্নত ভেপার চেম্বার কুলিং, MediaTek Dimensity 9500 প্রসেসর, ও ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে৷ ট্যাবগুলি কোয়াড স্পিকার, IP68 রেটিং, ও স্টাইলাস পেনের সঙ্গে এসেছে। Galaxy Tab S12 Ultra বড় 11,600mAh ব্যাটারি দিয়ে সজ্জিত। এটিও 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy Tab S12 সিরিজের দাম 1,29,999 টাকা থেকে শুরু।
  • পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
    অক্টোবর 9 থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026। ফ্লিপকার্ট এবার Samsung-এর বিভিন্ন ফোনের উপর বিশেষ অফার প্রকাশ করেছে। Samsung Galaxy S25 FE মডেলের কার্যকর দাম 4X,XXX টাকায় নেমে আসবে। সঠিক দাম এখনও প্রকাশ হয়নি। তবে অফার ধরে 50,000 টাকার নিচে মধ্যে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম ছিল 59,999 টাকা। Samsung Galaxy S25 মডেলের দাম 60,000 টাকার নিচে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে Samsung Galaxy A36 পাওয়া যাবে 30,000 টাকার মধ্যে। Galaxy F70 Pro-এর দামও 30,000 টাকার নিচে চলে আসবে।
  • 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
    Vivo X Fold 6 ভারতে অক্টোবর 6 দুপুর 12টার সময় লঞ্চ হতে পারে। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এটি নেবুলা টিল ও প্রিজম ব্ল্যাক রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও ভিভো এখনও ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেনি। ফোনটি দেশের বাজারে Samsung Galaxy Z Fold 8 এবং Google Pixel 11 Pro Fold-এর মতো ফোল্ডিং ফোনকে টেক্কা দেবে। ডিভাইসটি চীনে MediaTek Dimensity 9500 Super চিপ, Zeiss-টিউনড 200 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও 7,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।
  • পুজোর সেলফি হবে সবার থেকে আলাদা, সেরা ফ্রন্ট ক্যামেরার পাঁচ ফোন দেখে নিন
    যদি পুজোর আগে ভাল সেলফি ক্যামেরা থাকা ফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। 40,000 বাজেটের মধ্যে Motorola Edge 70 Pro ভাল সেলফি ক্যামেরা অফার করে। এই ফোনের সামনে f/1.9 অ্যাপারচার ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এটি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারে। বাজেট 50,000 হলে Vivo V70 FE ভাল অপশন৷ এতে f/1.9 অ্যাপারচার, 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাসের সঙ্গে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Vivo X300 Ultra ভারত তথা বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকা ফোন। ডিভাইসটির সেলফি ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
  • 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
    Samsung Galaxy A35 5G এখন ফ্লিপকার্টে 18,999 টাকায় বিক্রি হচ্ছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। লঞ্চের সময় দাম ছিল 30,999 টাকা। অর্থাৎ, সরাসরি 12,000 টাকা ছাড় অফার করছে সংস্থা। 20,000 টাকার নিচে এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, Exynos 1380 প্রসেসর, 5,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ও IP67 রেটিং আছে।

Samsung - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »