Samsung Galaxy A07 5G ফোনে IP54 রেটিং থাকায় হালকা বৃষ্টি বা জলের ছিটে ক্ষতি করতে পারবে না।
Photo Credit: Samsung
Samsung Galaxy A07 5G সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। এটি ভারতীয় বাজারে চলতি বছরে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির প্রথম বাজেট ফোন। স্মার্টফোনটির সফটওয়্যার পলিসি অবাক করার মতো। ডিভাইসটি ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 6 বছর সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে কোম্পানি। Samsung Galaxy A07 5G শক্তিশালী 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। এতে IP54 রেটিং থাকায় হালকা বৃষ্টি বা জলের ছিটে ক্ষতি করতে পারবে না। নতুন ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেট দ্বারা চালিত। এতে 6 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। চলুন ফোনের দাম ও খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।
Samsung Galaxy A07 5G ভারতে দুইটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। বেস 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা৷ 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের মূল্য 17,999 টাকা৷ ডিভাইসটি লাইট ভায়োলেট, লাইট গ্রীন, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। সংস্থা লঞ্চ অফারের অংশ হিসেবে SBI, HDFC, ও Axis ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করেছে।
স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ07 5G একটি 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,600) পিক্সেল), 16 মিলিয়ন কালার, এবং 800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি বাজেট ফ্রেন্ডলি 5G চিপ, যার পিক ব্লক স্পিড 2.4 গিগাহার্টজ।
ছবি এবং ভিডিও তোলর জন্য, Samsung Galaxy A07 5G এর ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.8 অ্যাপারচার) ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা (f/2.4 অ্যাপারচার) নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 30fps-এ FHD (1,920 x 1,080 পিক্সেল) ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে 10x পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে f/2.0 অ্যাপারচারের সাথে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
স্যামসাং-এর নতুন ফোনে 4 জিবি এবং 6 জিবি র্যাম অপশন আছে। উভয় মডেলে 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে শক্তিশালী 6,000mAh ব্যাটারি। এর সাথে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ডিভাইসের ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 17, MacBook Neo and More to Be Discounted During Upcoming Amazon, Flipkart Sales: Offers