Samsung Galaxy A35 5G ভারতে 2024 সালের মার্চে 30,999 টাকায় লঞ্চ হয়েছিল।
Photo Credit: Samsung
Samsung Galaxy A35 5G's camera setup includes a 50-megapixel primary sensor
Samsung কোম্পানির নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে Galaxy A35 5G বড় ডিসকাউন্টে কেনার হয়েছে। মিড-রেঞ্জে বিক্রিত ফোনটি অনলাইনে 12,000 টাকার বেশি ছাড়ে পাওয়া যাচ্ছে। ফলে লঞ্চ প্রাইসের তুলনায় বিপুল সস্তা হয়েছে। এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, IP67 জল ও ধুলোরোধী রেটিং, Knox ভল্ট, এবং কাঁচের তৈরি ব্যাক প্যানেল আছে। ফোনটি 2024 সালের মডেল হলেও পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে। ফলে এটি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযুক্ত। চলুন Samsung Galaxy A35 5G এর নতুন দাম ও অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy A35 5G ভারতে 2024 সালের মার্চ মাসে 30,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ সহ বেস ভ্যারিয়েন্টের দাম ছিল। ফোনের অওসম নেভি কালার এখন অ্যামাজনে 19,378 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 11,600 টাকার বেশি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। অ্যামাজন পে আইসিআইসি ক্রেডিট কার্ডে পুরো দাম মেটালে 581 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। অর্থাৎ 12,000 টাকার বেশি সাশ্রয় করার সুযোগ।
এছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 18,400 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন যে, এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান অবস্থার উপর নির্ভর করছে। অওসম নেভির পাশাপাশি Samsung Galaxy A35 5G অওসম আইস ব্লু এবং অওসম লিলাক কালার অপশনে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ35 5G এর ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ও f/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত।
সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ক্ষমতার ব্যাটারি, যার সঙ্গে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
এই হ্যান্ডসেটে 6.6 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR 10+, ও সর্বাধিক 1,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ কভার রয়েছে। এতে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Exynos 1380 প্রসেসর ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon