Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড

Samsung Galaxy Buds 4 সিরিজে ছয়টি মাইক্রোফোন আছে, যা স্পষ্ট ভয়েস ক্যাপসার করতে ও নয়েজ কমাতে সাহায্য করবে।

Samsung নিয়ে এল Galaxy Buds 4 Pro, মাথা নাড়ালেই কল রিসিভ, কানের আকার বুঝে শোনাবে সাউন্ড

Samsung Galaxy Buds 4 Pro lets users answer calls with just nod of the head

হাইলাইট
  • Samsung Galaxy Buds 4 ও Buds 4 Pro-এর স্পিকার এরিয়া 20 শতাংশ বেড়েছে
  • হালকা করে মাথা নাড়ালেই কল রিসিভ হবে
  • ইয়ারবাডগুলি ব্যবহারকারীর চোয়ালের নড়াচড়া শনাক্ত করতে পারে
বিজ্ঞাপন

Samsung Galaxy Buds 4 Series: স্যামসাং আজ Galaxy S26, Galaxy S26+, ও Galaxy S26 Ultra ফোনের পাশাপাশি দু'টি TWS প্রিমিয়াম ইয়ারবাডস লঞ্চের ঘোষণা করেছে। Galaxy Buds 4 এবং Galaxy Buds 4 Pro একাধিক চমকপ্রদ ফিচার্সের সাথে এসেছে। এটি কানে পরা অবস্থায় হালকা করে মাথা নাড়ালেই কল রিসিভ হবে। ইনকামিং নোটিফিকেশনও একই কায়দায় পড়া যাবে। আবার মাথা ঝাঁকালেই কল কেটে যাবে। ইয়ারবাডগুলির অ্যাডাপ্টিভ EQ ফিচার কানের গঠন ও ইয়ারবাড কীভাবে পরা হয়েছে তার উপর ভিত্তি করে সাউন্ড প্রোফাইল অপ্টিমাইজ করতে সক্ষম। চলুন নতুন ইয়ারবাডসের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Buds 4 ও Galaxy Buds 4 Pro ফিচার্স 

Samsung Galaxy Buds 4 সিরিজে উফারের চারপাশে বেজেল 20 শতাংশ কমিয়ে স্পিকার এরিয়া 20 শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে। AI-চালিত নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি আশেপাশের শব্দ বিশ্লেষণ করে ব্যাকগ্রাউন্ডে কথাবার্তা ও যানবাহনের শব্দ ফিল্টার করে দেয়। সংস্থা দাবি করছে, ANC চালু থাকা অবস্থায় গ্যালাক্সি বাডস 4 টানা ছয় ঘন্টা ব্যবহার করা যাবে। আর চার্জিং কেসের ব্যাকআপ যোগ করলে 30 ঘন্টা অডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

গ্যালাক্সি বাডস 4 প্রো ANC চালু থাকা অবস্থায় সাত ঘন্টা ব্যবহার করা যাবে। এখানেও চার্জিং কেসের ব্যাকআপ যোগ করলে 30 ঘন্টা অডিও প্লেব্যাক টাইম (ANC অফ) পাওয়া যাবে। এটি IP57 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতার সাথে এসেছে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলে IP54 রেটিং বর্তমান।

Samsung Galaxy Buds 4 সিরিজ একাধিক স্মার্ট AI ফিচার্সের সাথে এসেছে। ফোন স্পর্শ না করেই মাথা হালকা নাড়িয়ে কল রিসিভ করা থেকে শুরু করে বিক্সবি ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু করা যাবে। টু-ওয়ে বা দ্বিমুখী স্পিকার ডিজাইন সাউন্ড কোয়ালিটি আরও উন্নত করবে। উভয় মডেলে ছয়টি মাইক্রোফোন যুক্ত করা হয়েছে, যা স্পষ্ট ভয়েস ক্যাপসার করতে ও নয়েজ কমাতে সাহায্য করবে।

ইয়ারবাডসগুলির অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে অটো সুইচ, মাল্টি-পয়েন্ট কানেক্টিভিটি, 360 ডিগ্রি অডিও সাপোর্ট, কনভারসেশন ডিটেকশন, ট্রান্সপারেন্ট চার্জিং কেস, ব্লুটুথ 6.1 এবং একাধিক অডিও কোডেকের সাপোর্ট। 

Samsung Galaxy Buds 4 ও Galaxy Buds 4 Pro দাম

Samsung Galaxy Buds 4 ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি সাদা ও কালো রঙে উপলব্ধ৷ Galaxy Buds 4 Pro এর দাম 22,999 টাকা রেখেছে কোম্পানি৷ এই TWS ইয়ারবাডসের কালার অপশনের মধ্যে আছে ব্ল্যাক ও পিঙ্ক গোল্ড। প্রোডাক্টগুলি Amazon এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোরে পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »