144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে

Motorola Edge 70 Fusion প্রথম স্মার্টফোন যা 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরার সাথে আসছে।

144Hz স্ক্রিন, 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 Fusion মার্চ 6 লঞ্চ হচ্ছে

Photo Credit: Motorola

Motorola Edge 70 Fusion is powered by Qualcomm's Snapdragon 7s Gen 4 chipset

হাইলাইট
  • Motorola Edge 70 Fusion-এর সমস্ত ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে
  • ফোনে 7,000mAh ব্যাটারি ও 68W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে
  • Edge 70 Fusion-এর সামনে 144 হার্টজ কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে
বিজ্ঞাপন

Motorola Edge 70 Fusion মার্চের শুরুতে ভারতে রিলিজ হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। মোটোরোলা অবশেষে সেই খবরে শিলমোহর দিয়ে ফোনটির লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এটি মার্চ 6 ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হবে। আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্স ইতিমধ্যেই প্রকাশ করেছে কোম্পানি। Motorola Edge 70 Fusion মডেলের সমস্ত ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। সংস্থা দাবি করছে যে, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সরের সাথে আসছে। ডিভাইসে Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে।

Motorola Edge 70 Fusion ভারতে মার্চ 6 লঞ্চ হচ্ছে

মোটোরোলা এজ 70 ফিউশন মডেলের জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়ে আছে। সেখান থেকে ফোনের ব্যাপারে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফটোগ্রাফির জন্য, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং কোয়াড পিক্সেল প্রযুক্তির 12-24 মিমি ফোকাল দৈর্ঘ্যসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর বর্তমান।

হ্যান্ডসেটের অন্য দুই ক্যামেরায় একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হচ্ছে। Motorola Edge 70 Fusion ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং কার্ভড প্যানেল থাকবে। কোয়াড কার্ভড ডিসপ্লে 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+ কনটেন্ট, 5,200 নিট পিক ব্রাইটনেস, ও SGS আই প্রোটেকশন ফিচার অফার করবে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার থাকতে পারে।

ফোনে স্মার্ট ওয়াটার টাচ 3.0 বৈশিষ্ট্য থাকার ফলে ভেজা আঙুলেও টাচ ঠিকমতো কাজ করবে। বিশাল 7,000mAh ব্যাটারি ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এই ব্যাটারির সাথে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। কোম্পানি সিলিকন কার্বন প্রযুক্তির ব্যাটারি ব্যবহারের মাধ্যমে ফোনের পুরুত্ব 7.99 মিমি রাখতে সক্ষম হয়েছে। ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে।

মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, Edge 70 Fusion ভারতে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। জানিয়ে রাখি, Motorola Edge 60 Fusion ভারতে গত বছর এপ্রিলে লঞ্চ হয়েছিল। Dimensity 7400 প্রসেসর চালি ফোনটির দাম 22,999 টাকা থেকে শুরু হয়েছিল। Edge 70 Fusion মডেলের দাম এ দেশে 30,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
  2. ফ্রিজের কুলিং হঠাৎ বন্ধ হয়ে যায় কেন? আবার নিজে থেকেই চালু হয় কীভাবে
  3. ফের 5,000 টাকা দাম বাড়াল Samsung, পুজোর আগে ফোন সস্তায় পাওয়া নিয়ে সংশয়
  4. সবচেয়ে স্লিম 3D কার্ভড ডিসপ্লে-সহ লঞ্চ হবে Vivo T5 5G, প্রথম টিজার প্রকাশ্যে
  5. আগস্ট 21-এর নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, ফ্রি স্কিন ও রিওয়ার্ডের সুযোগ
  6. বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
  7. Poco M8x 5G কম দামে 7,900mAh ব্যাটারি, ট্রিপল কুলিং সিস্টেম, ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. অনলাইন নজরদারি থেকে বাঁচতে চান? Chrome-এর বদলে এই পাঁচ ব্রাউজার ব্যবহার করেই দেখুন
  9. প্রতি মাসে কেন রিচার্জের ঝামেলা নেবেন, Jio-এর 98 দিনের প্ল্যানে দুর্দান্ত সুবিধা ও সাশ্রয়
  10. আগস্ট 24 লঞ্চ হচ্ছে Lava Virat V1 Pro 5G স্মার্টফোন, টিজার থেকে নজরকাড়া ডিজাইন প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »