7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে

iQOO Z11x 5G ভারতে Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

7,000mAh ব্যাটারির সাথে iQOO Z11x 5G আসছে ভারতে, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে

Photo Credit: iQOO

iQOO Z11x 5G will carry a dual rear camera setup

হাইলাইট
  • iQOO Z11x 5G ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসছে
  • ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার হয়েছে
  • এটি 7,000mAh ব্যাটারি অফার করবে
বিজ্ঞাপন

iQOO Z11x India Launch: iQOO 15R ভারতে লঞ্চের রেশ না কাটতেই আরও একটি নতুন ফোনের টিজিং শুরু করল কোম্পানি। ভিভোর মালিকানাধীন ব্র্যান্ডটি শীঘ্রই এ দেশের বাজারে iQOO Z11x 5G লঞ্চ করতে চলেছে। এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হবে বা মার্চ মাসের শুরুতে আত্মপ্রকাশ করার সম্ভাবনা। ফোনটির একটি মাইক্রোসাইট ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখান থেকে স্পেসিফিকেশন ও ফিচার্স সম্পর্কিত বেশ কিছু তথ্য সামনে এসেছে। এটি 7,000mAh ব্যাটারির সাথে আসতে চলেছে৷ হ্যান্ডসেটের দাম সম্পর্কেও তথ্য প্রকাশ করা হয়েছে।

iQOO Z11x 5G স্পেসিফিকেশন ও দাম

iQOO Z11x 5G মডেলে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 1 মিলিয়ন পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। চার ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত প্রসেসরটির পিক ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। এতে AI টাস্ক পরিচালনা ও গেমিংয়ে উন্নত ফ্রেম রেটের জন্য NPU 6.0 রয়েছে।

আইকু জেড11এক্স 5G ভারতে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। বেস মডেলের দাম থাকতে পারে 17,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। টপ ভ্যারিয়েন্টের দাম 23,000 টাকার নিচে রাখা হতে পারে। ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে।

আসন্ন ফোনের পিছনে এলইডি লাইট রিং ও ফ্ল্যাশের সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে দেখা গিয়েছে। রিপোর্ট বলছে, প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে পারে কোম্পানি। ফোনটির বড় হাইলাইট হবে পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি, যার সাথে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি গ্রীন কালার অপশনের পাশাপাশি আরও রঙে বিক্রি হতে পারে।

প্রসঙ্গত, iQOO 15R কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। সংস্থা দাবি করেছে, এটি বর্তমানে 7,600mAh ব্যাটারি-যুক্ত ভারতের সবথেকে পাতলা (7.9 মিমি) স্মার্টফোন। ব্যাটারি 100W ফাস্ট চার্জ সাপোর্ট করে। ডিভাইসে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোনের কুলিং সিস্টেম 10 মিনিটের মধ্যে অভ্যন্তরীণ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানোর ক্ষমতা রাখে। iQOO 15R ছয় বছর সফটওয়্যার আপডেট পাবে।

iQOO 15R-এর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম 44,999 টাকা। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 47,999 ও 52,999 টাকা। ফোনটি ট্রায়াম্ফ সিলভার এবং ডার্ক নাইট কালার অপশনে উপলব্ধ। মার্চ 3 থেকে Amazon, আইকুর ওয়েবসাইট, ও রিটেল স্টোরে সেল শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »