Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে

Xiaomi 17 Ultra ভারতে প্রায় 1,25,000 টাকা দামে লঞ্চ হতে পারে।

Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে

Photo Credit: Xiaomi

Xiaomi 17 and Xiaomi 17 Ultra were launched in 2025

হাইলাইট
  • Xiaomi 17 Ultra পূর্বসূরির চেয়ে বেশি দামে ভারতে আসতে পারে
  • Xiaomi 17 মডেলের দাম প্রায় 80,000 টাকা হওয়ার সম্ভাবনা
  • এটি গ্লোবালি 12 জিবি র‍্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ বিকল্পে আসতে পারে
বিজ্ঞাপন

Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra যথাক্রমে গত সেপ্টেম্বর ও ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। Apple, OnePlus, Vivo, Realme, Oppo, ও iQOO এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলি 2025 সালের দ্বিতীয়ার্ধে তাদের ফ্ল্যাগশিপ ফোন ভারতে এনেছে। ব্যতীক্রম ছিল শাওমি। Samsung ইতিমধ্যেই Galaxy S26 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এবার শাওমিও তাদের দুই প্রিমিয়াম ফোন শীঘ্রই ভারতে আনবে বলে জল্পনা শুরু হয়েছে। সংস্থার ঘোষণার আগেই এখন Xiaomi 17 ও Xiaomi 17 Ultra এর দাম ফাঁস হয়ে গিয়েছে। শাওমির আসন্ন ফোনগুলো Vivo X300 এবং Oppo Find X9 সিরিজ, OnePlus 15, Realme GT 8 Pro, Galaxy S26 সিরিজ, ও iPhone 17 লাইনআপের সাথে প্রতিযোগিতা করবে।

ভারতে Xiaomi 17 ও Xiaomi 17 Ultra এর দাম ফাঁস হল

টেক ব্লগার অভিষেক যাদব দাবি করেছেন, স্ট্যান্ডার্ড Xiaomi 17 মডেলের দাম এ দেশে 80,000 টাকার কাছাকাছি থাকতে পারে। অন্য দিকে, আরও উন্নত ক্যামেরা-যুক্ত Xiaomi 17 Ultra লঞ্চ হতে পারে প্রায় 1,25,000 টাকার আশেপাশে। উল্লেখ্য, গ্যাজেটস 360 দাম যাচাই করেনি। তবে এই দাম পূর্বসূরি Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর তুলনায় অনেকটাই বেশি। ফোনগুলো যথাক্রমে 64,999 টাকা ও 1,09,999 টাকায় ভারতে এসেছিল।

আগের একটি রিপোর্টে বলা হয়েছে, Xiaomi 17 গ্লোবাল মার্কেটে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি + 512 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। এটি 2025 সালের সেপ্টেম্বরে চীনে রিলিজের সময় বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 4,499 ইউয়ান (প্রায় 58,900 টাকা)।

Xiaomi 17 Ultra চীনের বাইরে 16 জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ 1 টিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যেতে পারে। এটি ডিসেম্বরে 6,999 ইউয়ানের (প্রায় 91,700 টাকা) স্টার্টিং প্রাইসে চীনে (12 জিবি + 512 জিবি) রিলিজ হয়েছিল। ফোনটির মূল আকর্ষণ হল ক্যামেরা সিস্টেম। লেইকার সঙ্গে হাত মিলিয়ে ইমেজিং সেটআপ প্রস্তুত করেছে শাওমি।

ডিভাইসের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 1/1.4 ইঞ্চির 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে, যা 3.2x থেকে 4.3x কনটিনিউআস অপটিক্যাল জুম সাপোর্ট করে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনের সামনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। স্ট্যান্ডার্ড Xiaomi 17 এর মতো Ultra মডেলেও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vibrant 12-bit LTPO AMOLED display
  • Impressive still cameras and video recording
  • Perfectly usable 8K video recording
  • Good battery life
  • 100W fast wired charging
  • 50W wireless charging (using proprietary dock)
  • Bad
  • Average ultrawide camera
  • AI tools need some polish
  • Poor ultrawide video recording
  • Preinstalled third-party app
Display 6.30-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6330mAh
OS Android 16
Resolution 2,656x1,220 pixels
  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Superb cameras
  • Solid design
  • Bright display
  • Decent battery backup and 90W wired fast-charging support
  • Photography kit (sold separately)
  • Bad
  • Expensive
  • Stereo speakers aren't very loud
Display 6.90-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 200-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 512GB
Battery Capacity 6,800mAh
OS Android 16
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  2. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  3. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  4. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  5. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
  6. Flipkart সামার সেল শুরু হচ্ছে, খুব সস্তায় iPhone, দেদার ছাড় Apple-এর প্রোডাক্টে
  7. Oppo Find X9 Ultra ও Find X9s দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে এই তারিখে ভারতে আসছে, লঞ্চের আগেই দাম ফাঁস
  8. ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন? সাবধান, খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  9. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  10. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »