Samsung Galaxy F70e 5G ভারতে লাইমলাইট গ্রীন এবং স্পটলাইট ব্লু কালার অপশনে বিক্রি হবে।
Photo Credit: Samsung
Samsung Galaxy F70e 5G will launch in India as the first handset in the new Galaxy F70 Series
Samsung Galaxy F70e 5G ভারতে ফেব্রুয়ারি 9 লঞ্চ হবে। আজ সোমবার Galaxy F70 সিরিজের এই প্রথম মডেলের ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ডটি শুধু লঞ্চের তারিখ প্রকাশ নয়, পাশাপাশি এর ডিজাইন, কালার অপশন, এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এনেছে। Samsung Galaxy F70e 5G ছয়টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। এতে IP54 জল ও ধুলো প্রতিরোধী রেটিং রয়েছে। সংস্থা আরও জানিয়েছে যে, ফোনটির রিয়ার প্যানেলে লেদার ফিনিশ ব্যবহার করা হবে। এর ফলে প্রিমিয়াম লুকস আসবে। চলুন আসন্ন ফোনের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F70e 5G এর লঞ্চ ডেট ও সমস্ত খুঁটিনাটি ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে প্রকাশ্যে এসেছে। এটি ওই ই-কমার্স প্ল্যাটফর্মটির পাশাপাশি স্যামসাং-এর নিজস্ব ওয়েবসাইটে বিক্রি হবে। ফোনের সামনে ওয়াটারড্রপ স্টাইলের নচের সাথে একটি স্মার্ট অ্যাডাপ্টিভ স্ক্রিন থাকছে। এটি 800 নিট পিক ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ডিভাইসে লেটেস্ট Android 16 অপারেটিং সিস্টেম নির্ভর নতুন One UI 8 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা থাকবে।
ছবি এবং ভিডিও তোলার জন্য, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5G মডেলের পিছনে ডুয়েল ক্যামেরা ইউনিট থাকবে। এটি একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত হবে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। IP54 রেটিং থাকায় হালকা বৃষ্টি কিংবা জলের ছিটে ফোনে কোনও ক্ষতি করতে পারবে না।
নতুন স্যামসাং ফোনে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত হবে। সংস্থার দাবি, এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 6,23,000 পয়েন্ট স্কোর করেছে। আসন্ন ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে ভয়েস ফোকাস, Knox Vault, ও বারোটি 5G ব্যান্ডের সাপোর্ট উল্লেখযোগ্য।
Samsung Galaxy F70e 5G দুইটি রঙের বিকল্পে উপলব্ধ হবে — লাইমলাইট গ্রীন এবং স্পটলাইট ব্লু। দু'টোতেই ভিগান লেদারের তৈরি ব্যাক প্যানেল থাকবে। উল্লেখ্য, Samsung Galaxy F70 সিরিজের ফোনগুলির দাম 30,000 টাকার নিচে থাকবে। কোম্পানি জানুয়ারি মাসের শেষে বলেছিল, এই লাইনআপের প্রথম মডেল ফেব্রুয়ারিতে লঞ্চ হবে, যার দাম 10,000 থেকে 15,000 টাকার মধ্যে থাকবে। এটি নিঃসন্দেহে Galaxy F70e 5G। ফোনটি 6 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 128 জিবি স্টোরেজ অপশনে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications