কমিশনের মূল ওয়েবসাইট ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে ভোটার লিস্ট দেখা যাবে।
Photo Credit: DD News
পশ্চিমবঙ্গের ভোটারেরা ওয়েবসাইট এবং অ্যাপে চূড়ান্ত ভোটার লিস্ট দেখতে পাবে
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন শনিবার (ফেব্রুয়ারি 28) পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করছে। আগামীকাল প্রকাশিত হতে চলা সেই তালিকায় সমস্ত ভোটারের নাম থাকলেও, কারা যোগ্য এবং কাদের নাম এখনও যাচাই করা হয়ে ওঠেনি বা তথ্যগত অসঙ্গতি রয়েছে, তা আলাদা ভাবে চিহ্নিত থাকবে। তবে এটাই চূড়ান্ত ভোটার লিস্ট নয়৷ নির্বাচন কমিশন ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করবে। 28 তারিখের মধ্যে এসআইআর-এর কাজ যতটা সম্পন্ন হবে, তার ভিত্তিতেই তালিকা প্রকাশ হচ্ছে। সেই লিস্ট প্রথম খসড়া তালিকার মতো দেখা যাবে দুই ভাবে। রাজ্য ভোটারেরা অফলাইন ছাড়াও অনলাইনে তাদের নাম যাচাইয়ের অবস্থান জানতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পর কমিশনের নিজস্ব মূল ওয়েবসাইট eci.gov.in এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ceowestbengal.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম যাচাইয়ের বর্তমান অবস্থা দেখা যাবে। কমিশনের ECINET অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করেও ভোটার তালিকা দেখে নেওয়া যাবে। এছাড়াও, রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও ভোটার তালিকা দেখা যাবে।
ভোটারেরা ওই ওয়েবসাইটগুলি এবং অ্যাপে গিয়ে নিজের নাম ও ভোটার কার্ডের নম্বর (এপিক নম্বর) দিলেই দেখতে পাবেন, তাদের নাম কমিশনের লিস্টে কী অবস্থায় আছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, যে সমস্ত ভোটারের নাম যাচাই ও নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাদের নামের পাশে 'অ্যাডজুডিকেশন' বা 'বিচারাধীন' লেখা থাকবে। আর ইতিমধ্যেই নাম যাচাই হয়ে গেলে ও তথ্যে কোনও অসঙ্গতি না থাকলে, যোগ্য হিসেবে অনুমোদন পাওয়া ভোটারদের পাশে কিছু নাও লেখা থাকতে পারে।
কারও নাম মুছে দেওয়া হলে নীচে 'ডিলিটেড' লেখা থাকবে। এখনও পর্যন্ত তথ্যে অসঙ্গতি থাকা ভোটারের সংখ্যা 60 লক্ষ বলে জানা গিয়েছে। সেখান থেকে চিহ্নিত যোগ্য ভোটারদের তালিকা পৃথক ভাবে প্রকাশ করা হবে। পরবর্তীতে সেই সমস্ত নাম চূড়ান্ত ভোটার তালিকায় যোগ করা হবে। অফলাইনে ভোটার তালিকা দেখতে চাইলে বুথ স্তরের আধিকরিকদের (BLO) কাছে যেতে হবে। সকল বিএলও ভোটার লিস্টেড হার্ড কপি পাবে।
এছাড়াও, পশ্চিমবঙ্গের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ভোটার লিস্টের সফট কপি তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, গত বছর এসআইআর ঘোষণার সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 7 কোটি 66 লক্ষ। সেই তালিকা থেকে মৃত, অনুপস্থিত, ও নিখোঁজ হিসেবে চিহ্নিত 58 লক্ষের বেশি ভোটারের নাম বাদ যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo X Fold 6 India Launch Date Tipped; May Come in Two Colour Options, Storage Variants