এক ধাক্কায় অনেকটা সস্তা হল Samsung Galaxy A80

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 অক্টোবর 2019 12:43 IST
হাইলাইট
  • 8,000 টাকা সস্তা হল Samsung Galaxy A80
  • এই ফোনে রোটেটিং ক্যামেরা থাকছে
  • 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80

8,000 টাকা সস্তা হয়েছে Samsung Galaxy A80

চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। অগাস্ট মাসে ভারতে এই ফোন বিক্রি শুরু করেছিল Samsung। লঞ্চের সময় Galaxy A80 ফোনের দাম ছিল 47,990 টাকা। এবার এক ধাক্কায় অনেকটা সস্তা হল এই ফোন। সস্তা হয়ে মাত্র 39,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy A80।  এই ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে আর Dolby Atmos সাউন্ড ইন্টিগ্রেশন। Galaxy A80 ফোনের প্রধান আকর্ষণ হল রোটেটিং ক্যামেরা। স্লাইডিং মেকানিজমের সাথেই রোটেটিং ক্যামেরা ব্যবহার হয়েছে। সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনে আসবে।

এবার আসছে Redmi Note 8T, নতুন কী থাকছে?

Samsung Galaxy A80 এর দাম

Samsung Galaxy A80 এর দাম কমে হয়েছে 39,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে Galaxy A80। সাদা, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে এই ফোন।

বিক্রি শুরু হল ভারতে তৈরি iPhone XR

Samsung Galaxy A80 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G চিপসেট। সাথে থাকছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ডিসপ্লের নীচে থাকছে Galaxy A80 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

ছবি তোলার জন্য Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung বড় চমক নিয়ে হাজির, পয়লা বৈশাখে ফোনের দাম 30,000 টাকা কমলো
  2. Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
  3. Vivo T5 Pro 5G বিশাল 9020 ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল ভারতে, দাম কত জানেন
  4. Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  5. Redmi A7 Pro 5G: মাত্র 11499 টাকায় রেডমির বিশাল ব্যাটারি ফোনের সেল শুরু, নো-কস্ট EMI-তে কেনার সুযোগ
  6. প্রকাশ হল OnePlus Ace 6 Ultra এর ফার্স্ট লুক, বিরাট ব্যাটারি ও শক্তিশালী ফিচার্সের সাথে লঞ্চ হচ্ছে
  7. Redmi K90 Max বিশাল 8550mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং, ও ডুয়াল চিপের সাথে লঞ্চ হবে
  8. Redmi R70 5G সিরিজের দুই নতুন ফোন বিশাল ব্যাটারি ও স্মুথ ডিসপ্লে সহ লঞ্চ হল
  9. Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
  10. 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.