নতুন Samsung ডিভাইসটি ভাঁজ করলে স্মার্টফোন, আর ভাঁজ খুললেই ট্যাবলেট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 নভেম্বর 2018 13:15 IST
হাইলাইট
  • কেমন দেখতে হবে প্রথম Smasung ফোল্ডেবেল স্মার্টফোন তা জানা গেল
  • ক্যালিফোর্নিয়ায় ডেভেলপার কনফারেন্সের বেশিরভাগ অংশ জুড়ে ছিল এই ফোন
  • এর সাথেই One UI নামে কোম্পানির নতুন ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে Smasung

ক্যালিফোর্নিয়ায় Smasung ডেভেলপার কনভারেন্সে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে সহ সামনে ফোল্ডেবেল স্মার্টফোনের ডিজাইন

কয়েক বছর ধরে কানাঘুঁষো চলছিল। অবশেষে জানা গেল কেমন দেখতে হবে প্রথম Smasung ফোল্ডেবেল স্মার্টফোন। ক্যালিফোর্নিয়ায় Smasung ডেভেলপার কনভারেন্সে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে সহ ফোল্ডেবেল স্মার্টফোন ডিজাইন সামনে নিয়ে এল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। এর সাথেই One UI নামে কোম্পানির নতুন ইউজার ইন্টারফেস নিয়ে এসেছে Smasung। এক হাতে আরও সহজে স্মার্টফোন ব্যবহারের জন্য নতুন এই ইউজার ইন্টারফেস কাজে লাগবে। প্রথম ফোল্ডেবেল স্মার্টফোনে এই ডিজাইন থাকবে বলে জানিয়ছে কোম্পানি। এজ পর্যন্ত কোন Smasung ফোনের ডিসপ্লের উপরে নচ দেখা যায়নি। তবে এই কনফারেন্স থেকে তিনটি নতুন নচ ডিসপ্লে সামনে এসেছে Smasung।

ক্যালিফোর্নিয়ায় ডেভেলপার কনফারেন্সের বেশিরভাগ অংশ জুড়ে ছিল Smasung এর নতুন ফোল্ডেবেল স্মার্টফোন। Google এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন তৈরীর কাজ করছে Smasung। নতুন ফোল্ডেবেল ডিসপ্লে ব্যবহার করে এই ফোনের ভাঁজ খুললে তা ট্যাবলেটে পরিণত হবে। এই ফোনের বাইরের দিকে একটি 7.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এরপরে ভাঁজ খিললে তা একটি ট্যবলেটের আকার নেবে। কোম্পানি জানিয়েছে এই বড় ডিসপ্লেতে One UI এর মাধ্যমে একসাথে তিনটি অ্যাপ ওপেন করা যাবে।

যেহেতু কাঁচকে ভাঁজ করা যায়না তা এই ডিসপ্লের উপরে ব্যবহারের জন্য নতুন একটি মেটিরিয়াল তৈরী করেছে Smasung। কোম্পানি জানিয়েছে কাঁচের মতোই শক্তপোক্ত নতুন এই মেটিরিয়াল। এছাড়াও ব্যবহার হয়েছে একটি নতুন আঁঠা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.