ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A7 (2018)

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 সেপ্টেম্বর 2018 12:30 IST
হাইলাইট
  • মঙ্গলবার নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করল Samsung
  • নতুন এই ফোনের নাম Samsung Galaxy A7 (2018)
  • দক্ষিণ কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে

Galaxy A7 (2018) এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা

মঙ্গলবার নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের ঘোষণা করল Samsung। নতুন এই ফোনের নাম Samsung Galaxy A7 (2018)। দক্ষিণ কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। Galaxy A7 (2018) এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। Galaxy A7 (2018) এর প্রধান আকর্ষন ফোনের OLED ডিসপ্লে, ডলবি অ্যাটম অডিও, ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ট্রিপল রিয়ার ক্যামেরার সাথেই থাকবে 24MP সেলফি ক্যামেরা।\

কত দাম? কোথায় পাবেন?
Samsung জানিয়েছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে এই ফোনলঞ্চ করা হবে। পরে বিশ্ববাজারে নিয়ে আসা হবে Samsung Galaxy A7 (2018)। 11 অক্টোবর নতুন এক ফোন লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সেই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা। 
 

Samsung Galaxy A7 (2018) স্পেসিফিকেশান
ডুয়াল সিম Galaxy A7 (2018) ফোনে Android 8.0 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy A7 (2018) তে থাকবে একটি 6 ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াদ কোর প্রসেসার, 4GB/6GB Ram আর 64GB/128GB স্টোরেজ।\

ছবি তোলার জন্য Samsung  Galaxy A7 (2018) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 24MP প্রায়মারি সেন্সার, একটি 8MP সেন্সারের সাথে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর একটি 5MP ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে 24MP ক্যামেরা। 

কানেক্টিভিটির জন্য Samsung  Galaxy A7 (2018) এ রয়েছে  4G VoLTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, ANT+, NFC, GPS, GLONASS, Beidou আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি। 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Vivid display
  • Versatile cameras
  • Bad
  • Low-light camera performance could be better
  • Software bloat
 
KEY SPECS
Display 6.00-inch
Processor 2.2GHz octa-core
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3300mAh
OS Android 8.0
Resolution 1080x2220 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.