বৃহষ্পতিবার থেকে বিক্রি শুরু হল Samsung Galaxy J8

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 জুন 2018 13:49 IST
হাইলাইট
  • আজ থেকে ভারতে Samsung Galaxy J8 এর বিক্রি শুরু হল
  • Galaxy J8 এ রয়েছে একটি 18.5:9 অয়াসপেক্ট রেশিওর Super AMOLED ডিসপ্লে
  • Samsung Galaxy J8 এর দাম 18,990 টাকা

আজ থেকে ভারতে Samsung Galaxy J8 এর বিক্রি শুরু হল। এই সপ্তাহের শুরুতেই Samsung জানিয়েছিল 28 জুন থেকে Galaxy J8 ফোন বিক্রি শুরু হবে। ইনফিনিটি ডিসপ্লে সিরিজের লেটেস্ট ফন নতুন Galaxy J8। গত মাসেই Galaxy J6 এর সাথে একসাথে এই ফোন লঞ্চ করেছিল Samsung। Galaxy J8 এ রয়েছে একটি 18.5:9 অয়াসপেক্ট রেশিওর Super AMOLED ডিসপ্লে আর Android Oreo 8.0। এছাড়াও এই ফোনে ফেস আনলক ফিচার ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সুবিধা রয়েছে জানিয়েছে Samsung।

ডুয়াল ক্যামেরা Galaxy J8 এ ‘লাইভ ফোকাস’ ফিচার রয়েছে। এই ফিচারে সামনে থেকে বস্তুতে ফোকাস হবে আর পিছনটি ব্লার হয়ে যাবে। ছবি তোলার আগে ও পরে গ্রাহক ব্যাকগ্রাউন্ড ব্লারের পরিমান কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন।

Samsung Galaxy J8 এর দাম

ভারতে Samsung Galaxy J8 এর দাম 18,990 টাকা। আজ (28 জুন) থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, Paytm, Flipkart ও Amazon এ এই ফোন কিনতে পাওয়া যাবে। কালো, নীল ও সোনালি রঙে Samsung Galaxy J8 ফোনটি পাওয়া যাবে। শুধুমাত্র 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে Samsung।

Samsung Galaxy J8 স্পেসিফিকেশান

নতুন Galaxy J8 এ রয়েছে 6 ইঞ্চি FHD+ ইনফিনিটি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18.5:9। Galaxy J8 এর ভিতরে রয়েছে অক্টাকোর Snapdragon 450 চিপসেট। সাথে রয়েছে 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। রিয়ার ক্যামেরা সেট আপ এ রয়েছে 16MP+5MP দুটি সেন্সার। আর 16MP সেলফি ক্যামেরা আর LED ফ্ল্যাশ। কানেক্টিভিটির জন্য Galaxy J8 এ রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 4G, VoLTE, WiFi, GPS আর Bluetooth। এছাড়াও এই ফোনে রয়েছে একটি 3500 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great battery life
  • Solid build quality
  • Bad
  • Low-resolution display
  • Lacks essential sensors
  • Slow fingerprint & face recognition
  • Mild focus hunting issues with camera
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android 8.0
Resolution 720x1440 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme-এর বাজেট ফোন সেল শুরু হল, সস্তায় 7000mAh ব্যাটারি, কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লের মতো ফিচার্স
  2. WhatsApp: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ইমোজি লিখে পাঠানো যাবে স্টিকার, স্ক্রল করে খোঁজার ঝামেলা শেষ
  3. Poco C85x 5G বিশাল ব্যাটারির সাথে ভারতে মার্চ 10 লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে এল ডিজাইন
  4. 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
  5. Social Media Ban: ফেসবুক-ইনস্টা আর নয়, এই রাজ্যে 16 বছরের নিচে নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
  6. Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত
  7. Realme C83 5G সস্তায় 144Hz ডিসপ্লে, 7000mAh ব্যাটারি, VC কুলিং সিস্টেমের সাথে ভারতে লঞ্চ হল
  8. WhatsApp Plus: চালু হচ্ছে হোয়াটসঅ্যাপ প্লাস পরিষেবা, ইউজারদের জন্য বড় চমক
  9. 108MP ক্যামেরা ও 6520mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Honor 600 Lite, দেখতে অবিকল আইফোন
  10. 200MP ক্যামেরা ও 100W ফাস্ট চার্জিং ফিচার নিয়ে হাজির Infinix Note 60 Ultra, রয়েছে স্যাটেলাইট কলিং সাপোর্ট
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.