Tecno Camon 50 Ultra 5G has a 50-megapixel autofocus selfie camera
Photo Credit: Tecno
Tecno Camon 50 Ultra 5G জুলাই 17 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ (জুলাই 21) টেকনোর এই নতুন ফোনের বিক্রি শুরু হয়েছে। সেলের প্রথম দিন 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ডিভাইসটি মিড-রেঞ্জে চমৎকার ক্যামেরা সেটআপ অফার করছে। Tecno Camon 50 Ultra 5G মডেলে 100x সুপারজুম, কার্ভড AMOLED স্ক্রিন, 6,500mAh ব্যাটারি, চারটি IP রেটিং, এবং ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। টেকনো তাদের নতুন হ্যান্ডসেটে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর ব্যবহার করেছে। এতে Dolby Atmos অডিও, NFC, ডুয়াল মাইক্রোফোন, এবং 4K ভিডিও শুটিংয়ের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।
Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকা দামের একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের সঙ্গে এসেছে। কোম্পানি লঞ্চ অফারে 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যা প্রয়োগ করার ফলে ফোনের দাম 36,999 টাকায় নেমে আসবে।
টেকনোর নতুন স্মার্টফোন Amazon ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাচ্ছে। হ্যান্ডসেটটি সাইপ্রাস গ্রীন, নেবুলা টাইটেনিয়াম, ও মিস্টি পার্পল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ক্রেতারা ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনেও ফোন কিনতে পারবে।
Tecno Camon 50 Ultra 5G-এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700C প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমের সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
টেকনো ক্যামন 50 আল্ট্রা 5G-এর সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন (2,644 x 1,208 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে কোম্পানি। ফোনে Android 16 ভিত্তিক HiOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে। এই হ্যান্ডসেটে IP66, IP68, IP69, ও IP69K রেটিং মিলবে।
টেকনোর নতুন ফোন ডাইমেনসিটি 7400 আল্টিমেট প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি LPDDR5x র্যাম এবং 256 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে AI আর্ট গ্যালারি, AI লাইটমাস্টার 2.0, 3D ফটোস্পেস, AI হেলথ অ্যাসিস্ট্যাস্ট, এবং ইউটিউব ভিডিও AI নোটস-সহ বিভিন্ন কৃত্রিম মেধা ভিত্তিক ফিচার্স রয়েছে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.