Tecno

Tecno - ख़बरें

  • Pova 8 Pro 5G ভারতে লঞ্চ হল, ফোনের পিছনে 177টি LED লাইটের আরও একটি ডিসপ্লে
    Pova 8 Pro 5G ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি আকর্ষণীয় ডিজাইন ও Alive Matrix রিয়ার ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনের ক্যামেরা মডিউলের ভিতরে ডট ম্যাট্রিক্স স্ক্রিন অবস্থিত। এতে 177টি LED বিডস আছে, যেগুলি একসঙ্গে কাজ করে ডাইনামিক লাইটিং এফেক্ট তৈরি করবে। ফোনের সামনে 6.78 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন ও 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর ও Tecno P1 গ্রাফিক্স চিপ দিয়ে সজ্জিত। এতে 6,500mAh ব্যাটারি আছে, যার সঙ্গে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।
  • Pova 8 Pro 5G অসাধারণ ডিজাইন ও ফিচার্স-সহ ভারতে আগস্ট 18 লঞ্চ হচ্ছে
    Pova 8 Pro 5G আগামী আগস্ট 18 ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনটি সংস্থার গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড রয়েছে। সেখান থেকে একাধিক তথ্য প্রকাশ হয়েছে।ফোনের পিছনে Alive Matrix ডিসপ্লে নকশায় আলাদা মাত্রা যোগ করেছে। এতে মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার হয়েছে ও মোট 177টি আলাদাভাবে নিয়ন্ত্রিত এলইডি বিডস আছে। লাইটিং সিস্টেম 49টির বেশি পরিস্থিতিতে আলাদাভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে। যার মধ্যে ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং, গেমিং, মিউজিক প্লেব্যাক, ও ফাইল ট্রান্সফার রয়েছে।
  • 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
    Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকা দামের একটাই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সঙ্গে এসেছে। কোম্পানি লঞ্চ অফারে 3,000 টাকা কুপন ডিসকাউন্ট দিচ্ছে, যা প্রয়োগ করার ফলে ফোনের দাম 36,999 টাকায় নেমে আসবে। টেকনোর নতুন স্মার্টফোন Amazon ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ। ক্রেতারা ছয় মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশনেও কিনতে পারবে।
  • Tecno Camon 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
    Tecno Camon 50 Ultra 5G ভারতে 39,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর দ্বারা চালিত। এটি Sony LYT 700C প্রাইমারি OIS ক্যামেরা, ProXDR কার্ভড AMOLED ডিসপ্লে, এবং 6,500mAh ব্যাটারি পেয়েছে। এছাড়াও, ফোনে IP66, IP68, IP69, ও IP69K রেটিং, Dolby Atmos অডিও, NFC, এবং ডুয়াল মাইক্রোফোনের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।
  • Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
    Tecno Camon Slim মাত্র 6.39 মিমি পুরু। ক্যামেরা মডিউলটি iPhone Air-এর স্টাইলে পিছনের অংশে উপরের দিকে অবস্থিত। ক্যামেরা আইল্যান্ডের দুই প্রান্তে একজোড়া ক্যামেরা সেন্সর ও মাঝখানে AI Mood Light সিস্টেম রয়েছে। সংস্থার দাবি, লাইটিং সিস্টেমে 354টি মিনি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। এটি সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি, 55টি ভিন্ন ধরনের লাইটিং এফেক্টের মাধ্যমে নতুন মেসেজ, ইনকামিং কল, চার্জিং স্ট্যাটাস, এবং নোটিফিকেশন সম্পর্কে তথ্য দেবে।
  • Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
    Tecno Pova 8 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছিল।তবে আজ সেলের প্রথম দিন HDFC ও Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে 1,500 টাকা ছাড় মিলবে। ফলে ফোনের দাম 28,499 টাকায় নেমে আসবে। এই ফোনে 144Hz ডিসপ্লে, 50MP Sony ক্যামেরা, 45W চার্জিং, Dimensity 7100 5G প্রসেসর, এবং 8,000mAh ব্যাটারি আছে।
  • Tecno Spark 50 লঞ্চ হল, জল-কাদা তো বটেই, আছাড় খেলেও ক্ষতি হবে না
    Tecno Spark 50 Pro গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। এই ফোনে 120Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল Sony LYT-600 মেইন ক্যামেরা, ও 6,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও, 60W Super Charge টেকনোলজি, 24 জিবি ডাইনামিক র‍্যাম, DTS সাউন্ড, লাইভ ফটো ফিচার, ডুয়াল স্টেরিও স্পিকার, ও MediaTek Helio G100 Ultimate প্রসেসর পাওয়া যাবে।
  • Tecno Pova 8 নাথিং-এর মতো স্টাইলিশ ডিজাইন ও রিয়ার ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল, 8,000mAh ব্যাটারি রয়েছে
    Tecno Pova 8 ভারতে 29,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। ফোনের পিছনে আধা-স্বচ্ছ ডিজাইন ও Alive Matrix ডিসপ্লে রয়েছে। ব্যবহারকারীরা ইনকামিং কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ও চার্জিং স্ট্যাটাসের জন্য নিজেদের পছন্দমতো অ্যানিমেশন কাস্টমাইজ করতে পারবে। তে Sony LYTIA 600 মেইন ক্যামেরা, 144Hz ডিসপ্লে, Dolby Atmos, ও 8,000mAh ব্যাটারি রয়েছে।
  • Tecno Pop X জলের দরে বাজারে এল, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল ও মেসেজ
    Tecno Pop X আজ 8,500 টাকারও কম দামে ভারতে লঞ্চ হয়েছে। নতুন বাজেট স্মার্টফোনের একটি মেজর ফিচার হল নো নেটওয়ার্ক কমিউনিকেশন, যা অনেকটা ওয়াকি-টকির মতো কাজ করে। নেটওয়ার্ক, ডেটা, WiFi কিছুই না থাকলেও টেকনোর অন্য ফোন ব্যবহারকারীর সাথে যোগাযোগ স্থাপন করা যাবে। ফোনটিতে Ella AI ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। এটি আঞ্চলিক ভাষায় ভয়েস কমান্ডের মাধ্যমে মেসেজ লেখা, তথ্য খোঁজা, বিভিন্ন সেটিংস বদলানোর মতো কাজ করতে সক্ষম।
  • 3000 টাকা ছাড়ে 8000mAh ব্যাটারি ও 144Hz কার্ভড ডিসপ্লে ফোনের সেল শুরু, কোথায় পাবেন দেখুন
    প্রথম সেলে Tecno Pova Curve 2 5G এর বেস মডেল ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে কিনলে 2,824 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক, ও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। এটি স্ট্রম টাইটেনিয়াম, মিস্টিক পার্পেল, ও মেলটিং সিলভার কালার অপশনে উপলব্ধ।
  • Tecno Camon 50 ও Camon 50 Pro নজরকাড়া লুকস এবং ফিচার্স সহ লঞ্চ হল, 60x জুম ক্যামেরা আছে
    Tecno Camon 50 ও Camon 50 Pro এর প্রসেসর, ডিসপ্লে, চার্জিং স্পিড, ব্যাটারি ক্যাপাসিটি একই, তবে Pro মডেলে 3x অপটিক্যাল জুম সাপোর্টের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Camon 50 সিরিজে 144 হার্টজ রিফ্রেশ রেট, কার্ভড স্ক্রিন, 6,150mAh ব্যাটারি, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স রয়েছে। দুই ফোনের ডিজাইন নজর কাড়বে।
  • iPhone 17 Pro-এর মতো দেখতে বাজেট ফোন আনছে Tecno, 7000mAh ব্যাটারির সাথে মার্চে লঞ্চ
    Tecno এমন এক বাজেট স্মার্টফোন আনতে চলেছে, যা iPhone 17 Pro এর মতো দেখতে ফোন হবে। রেন্ডার থেকে আপকামিং Tecno Spark 50 4G এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একইসাথে, টেকনোর নতুন মোবাইল ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার্সের ব্যাপারে জানা গিয়েছে।
  • বিশ্বের সবচেয়ে স্লিম 8000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লে ফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ হল ভারতে
    Tecno Pova Curve 2 5G এর ডিজাইন নজর কাড়তে বাধ্য। প্রিমিয়াম মেটেরিয়াল ও টেক্সচার্ড ক্যামেরা রিম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। টেকনোর নতুন ফোন Dolby Atmos এবং হাই-রেড অডিওর সাথে এসেছে। হ্যান্ডসেটে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, লো ব্লু লাইট, AI নয়েজ ক্যান্সেলেশন, অ্যান্টি-ফ্লিকার প্রযুক্তির মতো ফিচার্স আছে।
  • Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ
    Tecno Pop 20 এর হাই ট্রান্সলেট AI ফিচার 136টি ভাষায় অনুবাদ সমর্থন করে। এতে 51টি ভাষায় ফটো ট্রান্সলেশনের সুবিধা রয়েছে। এটি অফলাইন ট্রান্সনেশন এবং ফটো ভিত্তিক অনুবাদ — উভয় সাপোর্ট করে। ফোনে AI রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে, যা লেখালেখি আরও সহজ করে তোলে। Ella অ্যাসিস্ট্যাস্টের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে ওয়েব সামারি, ফটো এডিটিং, নেভিগেশনের মতো কাজ করানো যায়।।
  • Tecno Spark Go 3 ভারতে মাত্র 8,999 টাকায় হাজির, সিম ছাড়াই কথা বলা যাবে ফোনে!
    Tecno Spark Go 3 ফোনে IP64 স্তরের জল ও ধুলো রোধী ক্ষমতা রয়েছে। সংস্থা দাবি করছে, এটি 1.2 মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতি হবে না। Tecno Spark Go 3 এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে, Ella AI অ্যাসিস্ট্যান্ট, 8 জিবি র‍্যাম (4 জিবি ভার্চুয়াল র‍্যাম অর্ন্তভুক্ত), ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, AI রাইটিং, ইত্যাদি।

Tecno - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »