Tecno Pova Curve 2 5G নো-কস্ট EMI অপশনে কিনলে 3,000 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।
Photo Credit: Tecno
Tecno Pova Curve 2 5G packs a 8,000mAh battery with 45W fast charging support
Tecno Pova Curve 2 5G গত শুক্রবার ভারতে লঞ্চ হয়েছিল। এক সপ্তাহ পর ফোনটির সেল শুরু হয়েছে। প্রথম সেলে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। টেকনো দাবি করছে, এটি 8,000mAh ব্যাটারি-যুক্ত বিশ্বের সবচেয়ে পাতলা (7.42 মিমি) কার্ভড ডিসপ্লের স্মার্টফোন। এই ফোনের প্রিমিয়াম মেটেরিয়াল এবং টেক্সচার্ড ক্যামেরা রিম নজর কাড়তে বাধ্য। এতে IP64 রেটিং, 144Hz আই কেয়ার স্ক্রিন, AI নয়েজ রিডাকশন, ট্রিপল চিপসেট, কুড়িটি 5G ব্যান্ডের সাপোর্ট, 16 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, Dolby Atmos অডিও, Ella AI, ও নো নেটওয়ার্ক কলিং ফিচার আছে।
Tecno Pova Curve 2 5G এর 8 জিবি + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 29,999 টাকা। এটি স্ট্রম টাইটেনিয়াম, মিস্টিক পার্পেল, ও মেলটিং সিলভার কালার অপশনে এসেছে। বেস মডেলের ক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ও ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ডে 2,824 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
অন্য দিকে, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক, ও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। নো-কস্ট EMI অফারে থাকছে 3,000 টাকা ডিসকাউন্ট। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে মাসিক কিস্তির অপশনে ওই ছাড় মিলবে। ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।
স্পেসিফিকেশন প্রসঙ্গে বললে, টেকনো পোভা কার্ভ 2 5G একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Tecno Pova Curve 2 5G ফোনে Dimensity 7100 প্রসেসর আছে। এই 6 ন্যানোমিটার চিপসেটের পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) বাড়ানো যাবে। ফোনে মেইন প্রসেসর ছাড়াও G1 এবং SE1 সিগন্যাল চিপ আছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি।
টেকনো দাবি করছে, ব্যাটারি একবার চার্জ দিলে 48.1 ঘন্টা কলিং টাইম, 16.4 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম, ও 11.5 ঘন্টা গেমিং টাইম অফার করবে। এটি 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale