Tecno Pova Curve 2 5G বিশ্বের সবচেয়ে পাতলা 8,000mAh ব্যাটারির কার্ভড ডিসপ্লের স্মার্টফোন বলে দাবি করা হয়েছে।
Photo Credit: Tecno
Tecno Pova Curve 2 5G packs an 8,000mAh battery with 45W fast charging support
Tecno Pova Curve 2 5G ভারতে লঞ্চ হল। সংস্থা দাবি করছে, এটি 8,000mAh ব্যাটারির সাথে আসা বিশ্বের সবচেয়ে পাতলা কার্ভড ডিসপ্লের স্মার্টফোন। ফোনের ডিজাইন নজর কাড়তে বাধ্য। প্রিমিয়াম মেটেরিয়াল ও টেক্সচার্ড ক্যামেরা রিম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। টেকনোর নতুন ফোনে Dolby Atmos এবং হাই-রেজ অডিও আছে। সংস্থা আরও জানিয়েছে, এটি 20টি 5G ব্যান্ড সাপোর্ট করবে। নো-নেটওয়ার্ক ফিচার থাকায় টাওয়ার বা ওয়াই-ফাই ছাড়াই 2 কিমির মধ্যে দু'টি টেকনো ফোন যোগাযোগ স্থাপন করতে পারবে। চলুন স্মার্টফোনটির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
টেকনো পোভা কার্ভ 2 5G একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,364 পিক্সেল, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 429 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে। ছবি এবং ভিডিও তোলার জন্য, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।
ব্যাক ক্যামেরায় টাইম ল্যাপস, AIGC পোর্টেট, সুপার নাইট, ডুয়াল ভিডিও সহ বিভিন্ন শুটিং মোড মিলবে। ফোনের সামনে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এতে ওয়াইড সেলফি, ভ্লগ, পোট্রেটের মতো ক্যামেরা মোড দেওয়া হয়েছে। দু'টো ক্যামেরাই 30fps-এ 2K ভিডিও রেকর্ডিং সমর্থন করে।
টেকনোর নতুন ফোনে MediaTek Dimensity 7100 প্রসেসর ব্যবহার হয়েছে। এই অক্টা-কোর প্রসেসর 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। চিপসেটের সাথে 8 জিবি র্যাম এবং 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত। মেমরি ফিউশন ফিচারের মাধ্যমে র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) বৃদ্ধি করা যাবে। ফোনে মেইন প্রসেসরের পাশাপাশি G1 ও SE1 সিগন্যাল চিপ আছে।
টেকনোর নয়া স্মার্টফোনের মুখ্য আকর্ষণ 8,000mAh ব্যাটারি। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারি ফুল চার্জে 48.1 ঘন্টা কলিং টাইম, 16.4 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম, ও 11.5 ঘন্টা গেমিং টাইম অফার করবে। ডিভাইসে Android 16 ভিত্তিক HiOS 16 প্রি-ইনস্টলড করা আছে।
হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, SGS ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, Ella AI, 7.42 মিমি স্লিম বডি, AI নয়েজ ক্যান্সেলেশন, লো ব্লু লাইট, অ্যান্টি-ফ্লিকার প্রযুক্তি, ইত্যাদি।
Tecno Pova Curve 2 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে 29,999 টাকা খরচ হবে। এটি স্ট্রম টাইটেনিয়াম, মিস্টিক পার্পেল, ও মেলটিং সিলভার কালার অপশনে উপলব্ধ। ফোনটির সেল ফ্লিপকার্টে ফেব্রুয়ারি 20 থেকে শুরু হচ্ছে। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale