Tecno Camon 50 সিরিজের 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,150mAh ব্যাটারি আছে।
Photo Credit: Tecno
Tecno Camon 50 and Camon 50 Pro both models have a 32-megapixel selfie camera.
Tecno Camon 50 series: বাজেট স্মার্টফোন ব্র্যান্ড Tecno গ্লোবাল মার্কেটে দুই নতুন মডেল লঞ্চ করল। সংস্থাটি Tecno Camon 50 এবং Tecno Camon 50 Pro বাজারে নিয়ে এসেছে। দুই ফোনেই প্রায় একরকম বৈশিষ্ট্য রয়েছে৷ ফোনগুলির প্রসেসর, ডিসপ্লে, চার্জিং স্পিড, ব্যাটারি ক্যাপাসিটি একই, তবে Pro মডেলে 3x অপটিক্যাল জুম সাপোর্টের সাথে একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Camon 50 সিরিজে 144 হার্টজ রিফ্রেশ রেট, কার্ভড স্ক্রিন, শক্তিশালী 6,150mAh ব্যাটারি, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার্স রয়েছে। দুই ফোনের কালার ও ডিজাইন নজর কাড়তে বাধ্য।
টেকনো ক্যামন 50 ও ক্যামন 50 প্রো একটি 6.78 ইঞ্চি ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। বেস মডেলে ফ্ল্যাট ডিসপ্লে থাকলেও প্রো ভার্সনে কার্ভড স্ক্রিন আছে। প্যানেল 1.5K রেজোলিউশন (2,644 x 1,208 পিক্সেল), 144 হার্টজের উচ্চ রিফ্রেশ রেট, ও আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল স্ক্যানার প্রযুক্তি অফার করে। উভয় ফোনে IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং আছে। ফলে গরম জল, কফি, চা, বা অন্য কোনও তরল পদার্থ ফোনের ক্ষতি করতে পারবে না।
Tecno Camon 50 ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে এসেছে৷ এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। Camon 50 Pro মডেলে তিনটি ক্যামেরা আছে: অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল Sony LYT700C মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য নতুন ফোনগুলির সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় মডেলে MediaTek Helio G200 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টা কোর 4G প্রসেসর। এর পিক ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ৷ চিপসেট 8 জিবি র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে যুক্ত।
Tecno Camon 50 সিরিজের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 60x AI সুপার জুম, 16 জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট, 45W ফাস্ট চার্জিং, ডুয়াল স্পিকার, Dolby Atmos সাউন্ড, NFC, OTG, ইত্যাদি। দামের কথা বললে, বেস Camon 50 কেনিয়াতে 37,500 KES মূল্যে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 টাকা। Camon 50 Pro এর দাম 44,000 KES (প্রায় 31,000 টাকা)। টেকনোর এই নতুন দুই স্মার্টফোন ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Samsung Odyssey G Series Gaming Monitors Unveiled at Gamescom 2026 With Curved OLED, 1,100Hz Panel
Google's AI Mode Can Now Track Flight Prices and Book Hotels for You