ফাঁস হওয়া রেন্ডার থেকে Tecno Spark 50 4G এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
Photo Credit: Tecno
Tecno Spark 50 4G is set to succeed the Spark 40 4G (pictured)
Tecno Spark 50 4G: যদি iPhone 17 Pro এর মতো দেখতে ফোন চান কিন্তু লাখের অঙ্কে টাকা খরচ করার পক্ষপাতী নন, তাদের জন্য সুখবর। Tecno খুব শীঘ্রই এমন এক বাজেট স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার সাথে আইফোনের ফ্ল্যাগশিপ মডেলের ডিজাইনের সাদৃশ্য থাকবে। ফাঁস হওয়া রেন্ডার থেকে আপকামিং Tecno Spark 50 4G এর ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একইসাথে, টেকনোর নতুন মোবাইল ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার্সের ব্যাপারে জানা গিয়েছে। এটি পাওয়ারফুল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি ও DTS সাউন্ডের সাথে আসছে।
টেক ব্লগার পারস গুগলানি টেকনো স্পার্ক 50 4G (গ্লোবাল) এর ডিজাইন ও বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। তাঁর দাবি, এটি মার্চে (2026) বিশ্ববাজারে রিলিজ হতে পারে। ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গিয়েছে যে, ডিভাইসটি তিনটি রঙের বিকল্পে আসছে — পিঙ্ক, গ্রে, এবং লাইট পার্পল। তবে এদের মার্কেটিং নাম আলাদা হবে।
X/@PassionateGeekz
Tecno Spark 50 4G তিনটি মেমোরি অপশনে উপলব্ধ হবে। সংস্থা 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশন আনতে পারে। ফোনটি রান করবে MediaTek Helio G81 চিপসেটে। এতে পাওয়ার ব্যাকআপ দেবে 7,000mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফির জন্য টেকনোর আসন্ন ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। সামনে একটাই 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ব্যাক ক্যামেরা FHD রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম হবে বলে আশা করা যায়। এছাড়াও, ফোনে একজোড়া স্পিকার সেটআপ থাকবে যা ডিটিএস দ্বারা টিউন করা হবে।
রেন্ডার অনুসারে, Tecno Spark 50 4G ফ্ল্যাট-এজড ডিজাইন এবং স্লিম প্রোফাইল নিয়ে আসছে। ফোনের ব্যাক প্যানেলে একটি আয়তকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যেখানে দু'টি বড় গোল ক্যামেরা কাটআউট ও একটি এলইডি ফ্ল্যাশ বসানো। নিচের দিকে সংস্থার ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। ডিভাইসের সামনে ফ্ল্যাট ডিসপ্লে এবং পাতলা বেজেল আছে। উপরের মাঝখানে একটি সেন্টার্ড হোল-পাঞ্চ সেলফি ক্যামেরা বর্তমান।
প্রসঙ্গত, Tecno Pova Curve 2 5G গত শুক্রবার ভারতে 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। টেকনোর নতুন ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, Dolby Atmos সাউন্ড, Dimensity 7100 প্রসেসর আছে। ডিভাইসের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা। 12 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে 29,999 টাকা খরচ হবে। সেল ফ্লিপকার্টে ফেব্রুয়ারি 20 থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo K14 Lite Launched in India With 6.75-Inch Display, 7,000mAh Battery: Price, Specifications