Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে

Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G উভয় মডেলেই 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান।

Tecno Pova 7 5G সিরিজ সস্তায় স্টাইলিশ লুকস নিয়ে লঞ্চ হল, 6,000mah ব্যাটারি ও 64MP ক্যামেরা রয়েছে

Photo Credit: Tecno

Tecno Pova 7 5G সিরিজে ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে

হাইলাইট
  • Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G উভয়ই 6,000mAh ব্যাটারি অফার করে
  • দুই ফোনেই MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর রয়েছে
  • ফোনগুলিতে সেগমেন্ট ফার্স্ট মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে
বিজ্ঞাপন

Tecno Pova 7 5G সিরিজ আজ ভারতে লঞ্চ হল। এই লাইনআপের অধীনে দুটি মডেল দেশে এসেছে — Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G। এই ফোনগুলিতে মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে যা অনেকটা Nothing কোম্পানির গ্লিফ ইন্টারফেসের অনুরূপ। এটি 104টি মিনি এলইডি লাইট নিয়ে গঠিত এবং মিউজিক, নোটিফিকেশন, ভলিউমন, ও চার্জের সময় জ্বলে ওঠে। সংস্থার দাবি, Pova 7 Pro 5G গেমিং, স্ট্রিমিং, ও কনটেন্ট বানানোর জন্য উপযুক্ত। Tecno Pova 7 5G সিরিজের দুই মডেলেই 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান৷ Pro মডেলে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে 30W ওয়্যারলেস চার্জিং বর্তমান।

ভারতে Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G দাম

ভারতে Tecno Pova 7 5G-এর দাম 12,999 টাকা থেকে শুরু হচ্ছে ও বেস মডেলটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অফার করে। ফোনটির 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 13,999 টাকা রাখা হয়েছে। মনে রাখবেন, এটি লিমিটেড পিরিয়ড প্রাইসিং এবং এতে ব্যাঙ্কের অফার অর্ন্তভুক্ত রয়েছে। ফোনটি ম্যাজিক সিলভার, ওয়াসিস গ্রীন, এবং গ্রীন ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।

অন্যদিকে, স্পেশাল লঞ্চ অফারের অংশ হিসেবে, Tecno Pova 7 Pro 5G-এর 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 16,999 টাকা ও 17,999 টাকা। এটি ডায়নামিক গ্রে, নিওন সায়ান, ও গ্রীক ব্ল্যাক রঙে কেনা যাবে। ফ্লিপকার্টে জুলাই 10 থেকে সেল শুরু হবে।

Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

Tecno Pova 7 Pro 5G-এর সামনে 6.78 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে যা 144hz রিফ্রেশ রেট, 240hz টাচ স্যাম্পলিং রেট, 2160hz PWM ডিমিং, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ট্যান্ডার্ড Pova 7 Pro 5G মডেলটির ক্ষেত্রে ডিসপ্লের আকার এক থাকলেও, LTPS IPL প্যানেল ব্যবহার করা হয়েছে যা 144hz রিফ্রেশ রেট সমর্থন করে।

Tecno Pova 7 5G সিরিজের দুই ফোনেই MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর ব্যবহার করা হয়েছে। উভয় মডেলেই 4K ভিডিয়ো রেকর্ড করার সুবিধা থাকবে। প্রো মডেলের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের Sony IMX682 সেন্সর ও একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা বর্তমান। অন্যদিকে, বেস মডেলটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেল AI সেন্সর ব্যবহার করেছে টেকনো। সেলফি ও ভিডিয়ো কলের জন্য, উভয় মডেলের সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

টেকনো পোভা 7 5G ও পোভা 7 প্রো 5G-এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এটি এখন ভারতের বিভিন্ন স্থানীয় ভাষা সমর্থন করে। এই চ্যাটবটের মাধ্যমে মেসেজ লেখা থেকে শুরু করে কনটেন্ট অনুবাদ করা যাবে।।উভয় মডেলে 4x4 MIMO, VoWiFi ডুয়াল পাস, ইউনিক নো নেটওয়ার্ক কানেক্টিভিটি, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স রেটিং, NFC, Dolby Atmos সাপোর্ট, IR রিমোট, ব্লুটুথ 5.4 ফিচার্স রয়েছে। তবে Pro মডেলটি এক্সক্লুসিভ 11-স্তরীয় হাইপার-কুলিং সিস্টেম দিয়ে সজ্জিত।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »