মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল

Tecno Pova 7 5G সিরিজের প্রথম সেলে বিশেষ অফারে দামের উপর ডিসকাউন্ট থাকছে৷

মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল

Tecno Pova 5 সিরিজে ডেলটা লাইট ইন্টাফেস আছে

হাইলাইট
  • Tecno Pova 5G সিরিজের দাম 14,999 টাকা থেকে শুরু
  • এই লাইনআপের দুই ফোনেই Dimensity 7300 Ultimate প্রসেসর আছে
  • ফোনগুলির Ella AI অ্যাসিস্ট্যান্ট ভারতীয় ভাষা বুঝতে পারে
বিজ্ঞাপন

ভারতে Tecno Pova 7 5G এবং Pova 7 Pro 5G এর বিক্রি অবশেষে শুরু হয়ে গেল। এই গেমিং-ফোকাসড বাজেট স্মার্টফোনগুলি গত সপ্তাহে লঞ্চ হয়েছিল। দুটি ফোনই নিজেদের সেগমেন্টে সেরা ডিজাইন পেয়েছে বললে অত্যুক্তি করা হবে না। Nothing এর সিগনেচার গ্লিফ ইন্টারফেসের কায়দায় মাল্টি-ফাংশনাল ডেলটা লাইট ইন্টারফেস রয়েছে ফোনগুলিতে, যা একশোরও বেশি ছোট ছোট এলইডি লাইট নিয়ে গঠিত। কল বা নোটিফিকেশন এলে আলো জ্বলে ওঠে। Tecno Pova 7 5G এবং Pova 7 Pro 5G উভয়ই 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। ফোনগুলি ব্যাঙ্ক অফারের মাধ্যমে কম দামে কেনার সুযোগ রয়েছে।

Tecno Pova 7 5G সিরিজের স্পেসিফিকেশন, ফিচার্স

Tecno Pova 7 Pro 5G ফোনটি 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K (1224x2720 পিক্সেল) রেজোলিউশন, 4,500 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 2160 হার্টজ PWM ডিমিং সমর্থন করে। স্ট্যান্ডার্ড Tecno Pova 7 Pro 5G মডেলটির ডিসপ্লের আকার এক থাকলেও, AMOLED এর পরিবর্তে LTPS IPS প্যানেল ব্যবহার করা হয়েছে। এটিও 144hz রিফ্রেশ রেটের সাথে এসেছে, তবে পিক ব্রাইটনেস 900 নিট। এটি FHD (1,080x 2,460 পিক্সেল) রেজোলিউশন অফার করে।

বেস টেকনো পোভা 7 5G এর পিছনের অংশে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা ও লাইট সেন্সর রয়েছে। অন্যদিকে, টেকনো পোভা 7 প্রো 5G এর ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের Sony IMX682 সেন্সর ও একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিয়ো চ্যাট করার জন্য, দুই স্মার্টফোনের সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এছাড়া, দুটি ফোনই 4K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।

সমগ্র Tecno Pova 7 5G লাইনআপ MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দ্বারা চালিত। এটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। উভয় ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি বর্তমান। Pro ভেরিয়েন্টে 30W ওয়্যারলেস চার্জিং ফেসিলিটি আছে। Pova 5 সিরিজের আরেকটি ফিচার হল Ella AI অ্যাসিস্ট্যান্ট। এখন এতে দেশের বিভিন্ন স্থানীয় ভাষার সমর্থন যোগ করা হয়েছে।।

ভারতে Tecno Pova 7 5G ও Pova 7 Pro 5G দাম

ভারতে Tecno Pova 7 5G এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 14,999 টাকা। আর 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 15,999 টাকা। তবে বিশেষ অফারে ফোনটি আসল দামের থেকে অনেক কমে কেনা যাবে। বেস মডেলটি চেকআউট করার সময় ফ্লিপকার্ট আমাদের সমস্ত চার্জ ধরে 13,117 টাকা দেখিয়েছে। স্মার্টফোনটি ম্যাজিক সিলভার, ওয়াসিস গ্রীন, এবং গ্রীন ব্ল্যাক রঙের বিকল্পে উপলব্ধ। 

অন্যদিকে, Tecno Pova 7 Pro 5G ফোনটির 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 18,999 টাকা ও 19,999 টাকা রাখা হয়েছে। তবে সময় ডিসকাউন্ট ধরে 17,117 টাকায় কেনা যাবে। এটি ডায়নামিক গ্রে, নিওন সায়ান, ও গ্রীক ব্ল্যাক কালারে এসেছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »