IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 28 অগাস্ট 2026 14:10 IST
হাইলাইট
  • Tecno Spark Go 3 Pro ফোনে IP68 + IP69 রেটিং আছে
  • এটি DTS অডিও এবং ডুয়াল স্পিকারের সঙ্গে এসেছে
  • Tecno Spark Go 3 Pro ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচার অফার করে

Tecno Spark Go 3 Pro has an IP68 and IP69-rated build

Photo Credit: Tecno

Tecno Spark Go 3 Pro শুক্রবার ভারতে লঞ্চ হয়েছে। এর হাত ধরে কম দামের স্মার্টফোন সেগমেন্টে IP68 + IP69 রেটিংয়ের প্রবেশ ঘটেছে। ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি উচ্চচাপের জলের ধারা, ধুলোবালি, এবং দুর্ঘটনাবশত পড়ে গেলেও সুরক্ষিত থাকতে পারে। টেকনোর নতুন স্মার্টফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, 120Hz স্ক্রিন, AI ভয়েসপ্রিন্ট নয়েজ ক্যান্সেলেশন, DTS অডিও, SGS-এর ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, এবং ডুয়াল স্পিকারের মতো ফিচার্স রয়েছে। Tecno Spark Go 3 Pro মডেলের অন্যতম সুবিধা হল ওয়েট হ্যান্ড টাচ সাপোর্ট। অর্থাৎ, ফোনটিতে ভেজা হাতেও টাচ করার সুবিধা রয়েছে।

Tecno Spark Go 3 Pro দাম

Tecno Spark Go 3 ভারতের বাজারে 15,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। ফোনের 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 16,999 টাকা। সেপ্টেম্বর 4 দুপুর 12টা থেকে হ্যান্ডসেটের বিক্রি শুরু হবে।

টেকনোর নতুন ফোন Amazon, Flipkart, ও অন্যান্য অফলাইন রিটেল পার্টনার স্টোর থেকে কেনা যাবে। এটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ হবে। সংস্থা ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অফার করছে। প্রতি মাসে 2,666 টাকা কিস্তি দিতে হবে।

Tecno Spark Go 3 Pro স্পেসিফিকেশন, ফিচার্স

টেকনো স্পার্ক গো 3 প্রো ফোনের সামনে 6.78 ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন অফার করে। এর পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ফোনের এআই ভয়েসপ্রিন্ট নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি আশেপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ফোন কলের সময় ইউজারের কন্ঠস্বর আরও স্পষ্টভাবে শোনা যেতে সাহায্য করবে।

Tecno Spark Go 3 Pro-এর-এর ব্যাক প্যানেলে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। ডিভাইসটি রান করে MediaTek Helio G81 প্রসেসরে। ফলে ফোনে 5G কানেক্টিভিটির সমর্থন নেই। এটি 4 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি পর্যন্ত UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে।

Advertisement

এছাড়াও, এই ফোনের র‍্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। টেকনো তাদের নয়া মডেলে 5,200mAh ব্যাটারি ব্যবহার করেছে। এটি 10W চার্জারে চার্জ হবে। ফোনটি 8.4 মিমি পুরু এবং ওজন 194 গ্রাম। টেকনো মূলত ডিউরাবিলিটির উপর গুরুত্ব দিয়েই স্মার্টফোনটি বাজারে এনেছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.