100টি দেশে ফ্রি কলিং ও আনলিমিটেড ডেটার সুবিধা একমাত্র এই ফোনে, নাম বলতে পারবেন?

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 জুন 2025 11:02 IST
হাইলাইট
  • Trump T1 বিশ্বের 100টি দেশে বিনামূল্যে কল করার সুবিধা দেয়
  • এটি '47 প্ল্যানের' সাথে এসেছে যা একাধিক সুবিধা প্রদান করে
  • সেপ্টেম্বর থেকে আমেরিকায় কিনতে পাওয়া যাবে

T1 ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে

Photo Credit: Trump Mobile

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচয় শুধুমাত্র প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ নেই। তুখোড় রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন সুপ্রতিষ্ঠিত শিল্পপতি তিনি। বিশ্বজুড়ে রিয়েল এস্টেটের ব্যবসা তাঁর। এবার আশ্চর্যজনক ভাবেই স্মার্টফোন মার্কেটে প্রবেশের ঘোষণা করল ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। Trump Mobile নামে নতুন সেলুলার পরিষেবা এবং T1 নামে একটি নতুন সোনালী রঙের ফোন লঞ্চ করেছে ট্রাম্পের পরিবার। Trump T1 সেপ্টেম্বরে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। তবে, এখন থেকেই কোম্পানি অনলাইনে প্রি-অর্ডার চালু করছে। T1 অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে, 6.8 ইঞ্চি AMOLED স্ক্রিন অফার করবে ও 5,000mAh ব্যাটারির সাথে বিক্রি হবে বলে জানা গিয়েছে।

ট্রাম্প মোবাইল হলো ট্রাম্প অর্গানাইজেশনের একটি নিজস্ব মোবাইল নেটওয়ার্ক। সংস্থাটি "দ্য 47 প্ল্যান" নামে একটাই প্ল্যান অফার করবে, যা প্রথাগত টেলিকম কোম্পানিদের বিকল্প হিসেবে হাজির করা হচ্ছে। তবে, এটি একটি MVNO (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) পরিষেবা। এটি গ্রাহকদের কভারেজ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের AT&T, Verizon এবং T-Mobile এর নেটওয়ার্কের উপর নির্ভর করে।

Advertisement

Trump T1 Phone দাম, ও স্পেসিফিকেশন

ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে T1 ফোন (মডেল - 8002) প্রি-অর্ডারের জন্য লিস্টিং হয়েছে। আর দাম 499 ডলার (প্রায় 42,000 টাকা)। যে কেউ ফোনটা রিজার্ভ করতে 100 ডলার জমা দিতে পারেন। ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে T1 ফোনটি 2025 সালের সেপ্টেম্বরে পাওয়া যাবে। লিস্টিং থেকে ডিভাইসটির ডিজাইন ও কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। সোনালী রঙের Trump T1 স্মার্টফোনের সামনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.8 ইঞ্চি পাঞ্চ-হোল AMOLED স্ক্রিন রয়েছে। এটির ব্যাটারি 5,000mAh এবং 20W চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

লঞ্চের সময় ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। T1 ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং দুটি 2 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 12GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজ থাকছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং AI-ভিত্তিক ফেস আনলক ফিচার সমর্থন করবে। 3.5 মিমি অডিও জ্যাক এবং USB টাইপ-সি পোর্টও পাওয়া যাবে।

47 প্ল্যানের সুবিধা

ট্রাম্প মোবাইলের 'দ্য 47 প্ল্যান' আনলিমিটেড টকটাইম, টেক্সট এবং ডেটা অফার করছে। এই প্ল্যানের জন্য প্রতি মাসে খরচ হবে 47.50 ডলার (প্রায় 4,000 টাকা)। এটি 20 জিবি এফইউপি সহ 5G কভারেজ প্রদান করে। আবার 100টি দেশে বিনামূল্যে আন্তর্জাতিক কলিং করা যাবে। সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যরা বিনামূল্যে আন্তর্জাতিক টেক্সটিং, ছাড়যুক্ত আন্তর্জাতিক কলিং এবং গ্লোবাল কভারেজের সুবিধা পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.