4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 অগাস্ট 2026 12:03 IST
হাইলাইট
  • Vivo T3 Ultra একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করে
  • স্মার্টফোনটি MediaTek Dimensity 9200+ প্রসেসর ব্যবহার করে
  • Vivo T3 Ultra এখন 4,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে

Vivo T3 Ultra has a 50-megapixel selfie camera

Photo Credit: Vivo

Vivo T3 Ultra এখন মোটা টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। বর্তমানে র‍্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য। ফলে প্রতি মাসে স্মার্টফোনের দাম বেড়েই চলেছে। কিন্তু 2024 এবং 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি মডেল বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Vivo T3 Ultra এখন 4,000 টাকা সস্তায় কেনার সুযোগ। আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে থাকে, তাহলে এই ফোন ভাল বিকল্প হতে পারে। ডিভাইসটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 রেটিং, ফ্ল্যাগশিপ স্তরের MediaTek Dimensity 9200+ প্রসেসর, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে।

Vivo T3 Ultra বিক্রি হচ্ছে 4,000 টাকা ডিসকাউন্টে 

বর্তমানে Vivo T3 Ultra ফ্লিপকার্টে 27,999 টাকা দামে লিস্টেড আছে, যা 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় বেস মডেলের দাম 31,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই সরাসরি 4,000 টাকা ছাড় দিচ্ছে। এটি ফরেস্ট গ্রীন রঙে উপলব্ধ। এখন লুনার গ্রে কালার অপশন উপলব্ধ নেই।

Vivo T3 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভোর এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, HDR10+, ও 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি 9200+ চিপসেট (4 ন্যানোমিটার) দ্বারা চালিত। এটি AnTuTu বেঞ্চমার্কে 1.6 মিলিয়নের বেশি স্কোর করেছে। র‍্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ভিভো টি3 আল্ট্রা ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921 সেন্সর) ও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনের ও পিছনের দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Vivo T3 Ultra মডেলে 5,500mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এর সঙ্গে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সংস্থা দাবি করছে, ব্যাটারি 55 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটি 7.58 মিমি পুরু এবং ওজন 192 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Vivid display
  • Good battery life
  • IP68 Rating
  • Good performance
  • Bad
  • Bloatware
  • Overheats during intensive use
  • Inconsistent wide-angle sensor
 
KEY SPECS
Display 6.78-inch
Processor MediaTek Dimensity 9200+
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5500mAh
OS Android 14
Resolution 2800x1260 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  2. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  3. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  4. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  5. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  6. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  7. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  8. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  9. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  10. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.