Vivo T3 Ultra ফ্লিপকার্টে লঞ্চ প্রাইসের তুলনায় 4,000 টাকা কম দামে লিস্টেড আছে।
Photo Credit: Vivo
Vivo T3 Ultra has a 50-megapixel selfie camera
Vivo T3 Ultra এখন মোটা টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। বর্তমানে র্যাম, মেমরি চিপ, ও বিভিন্ন যন্ত্রাংশের দাম অগ্নিমূল্য। ফলে প্রতি মাসে স্মার্টফোনের দাম বেড়েই চলেছে। কিন্তু 2024 এবং 2025 সালে লঞ্চ করা বেশ কয়েকটি মডেল বড় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে Vivo T3 Ultra এখন 4,000 টাকা সস্তায় কেনার সুযোগ। আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে থাকে, তাহলে এই ফোন ভাল বিকল্প হতে পারে। ডিভাইসটি 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 রেটিং, ফ্ল্যাগশিপ স্তরের MediaTek Dimensity 9200+ প্রসেসর, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেমের সঙ্গে এসেছে।
বর্তমানে Vivo T3 Ultra ফ্লিপকার্টে 27,999 টাকা দামে লিস্টেড আছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। তুলনাস্বরূপ, 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় বেস মডেলের দাম 31,999 টাকা ছিল। অর্থাৎ, কোম্পানি কোনও ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ অফার ছাড়াই সরাসরি 4,000 টাকা ছাড় দিচ্ছে। এটি ফরেস্ট গ্রীন রঙে উপলব্ধ। এখন লুনার গ্রে কালার অপশন উপলব্ধ নেই।
ভিভোর এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 4,500 নিট ব্রাইটনেস, HDR10+, ও 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি 9200+ চিপসেট (4 ন্যানোমিটার) দ্বারা চালিত। এটি AnTuTu বেঞ্চমার্কে 1.6 মিলিয়নের বেশি স্কোর করেছে। র্যাম ভার্চুয়ালি 24 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ভিভো টি3 আল্ট্রা ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.88 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921 সেন্সর) ও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য, f/2.2 অ্যাপারচার ও অটোফোকাসযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সামনের ও পিছনের দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo T3 Ultra মডেলে 5,500mAh ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে। এর সঙ্গে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। সংস্থা দাবি করছে, ব্যাটারি 55 মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটি 7.58 মিমি পুরু এবং ওজন 192 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Redmi 17C vs Poco M8x vs OnePlus N6x: Price in India, Specifications Compared
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale