Vivo V80 is expected to succeed the Vivo V70 (pictured)
Photo Credit: Vivo
Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে। স্মার্টফোনটি প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। এটি অসাধারণ ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকতে পারে। পূর্বসূরী V70 মডেলের তুলনায় আসন্ন ফোনে আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি দেখা যেতে পারে বলে দাবি করা হয়েছে। Vivo V সিরিজ মূলত ছোট ও কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। Vivo V80 মডেলেও সেই একই নকশা বজায় রাখা হতে পারে। ভিভো তাদের নতুন হ্যান্ডসেটে একটি আলাদা Zeiss টেলিফটো লেন্স যুক্ত করতে পারে। সূত্রের পক্ষ থেকে এই ফোনের দাম সম্পর্কেও আভাস দেওয়া হয়েছে।
টিপস্টার যোগেশ ব্রার X পোস্টে দাবি করেছেন, Vivo V80 অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। ভিভো এখনও লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে তাঁর মতে, দাম 60,000 টাকার উপরে থাকতে পারে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চের সময় Vivo V70-এর বেস 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা ছিল।
যদি টিপস্টারের দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে ভিভো ভি80 প্রিমিয়াম সেগমেন্টে জায়গা করে নিতে পারে। সূত্রের দাবি, এটি ভিডিও রেকর্ডিং ডিপার্টমেন্টে বড় আপগ্রেড পাবে। এতে সিনেমাটিক মানের ভিডিও শুট করার সুবিধা মিলতে পারে। ফলে স্মার্টফোনটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছে ভাল বিকল্প হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V70-এর সামনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে আছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ অফার করে। ফোনের স্ক্রিনের নিচে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসে Android 16 নির্ভর OriginOS 6 মোবাইল সফটওয়্যার প্রি-ইনস্টলড আছে। সংস্থা চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।
ভিভোর এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 100x ডিজিটাল জুম সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Vivo V70-এর সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এতে Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে শক্তিশালী 6,500mAh ব্লু ভোল্ট ব্যাটারি। যার সঙ্গে 90W ফ্ল্যাশ চার্জ, রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট আছে। লঞ্চের পর থেকে ডিভাইসটির দাম একাধিকবার বেড়েছে। এখন ফ্লিপকার্টে বেস মডেল 59,999 টাকায় বিক্রি হচ্ছে। প্রায় একই দামে উত্তরসূরী Vivo V80 লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.