Vivo V80 Specifications

Vivo V80 Specifications - ख़बरें

  • দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
    জানা গিয়েছে, Vivo V80 ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। তবে স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। সূত্রের দাবি, ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে। এটি ভারতে অক্টোবর 6 লঞ্চ হবে। ফোনটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
  • 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
    অক্টোবর 6 ভারতে লঞ্চ হবে Vivo V80। কোম্পানি এই ফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। ফোনটি Zeiss-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমের সঙ্গে আসছে। এটি 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে। ফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে আসছে। 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। হ্যান্ডসেটে 30টির বেশি কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভ টুল এবং লাইভ স্টিকার কোলাজ রয়েছে।
  • Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
    মঙ্গলবার ভারতে Vivo V80 স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হয়েছে। টিজারে ফোনের আংশিক ডিজাইনও দেখানো হয়েছে। তবে সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। পোস্টারে ডিভাইসটি অরেঞ্জ কালার অপশনে দেখা গিয়েছে। ফোনের পিছনে Zeiss ব্র্যান্ডিং এবং ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে।
  • Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
    Vivo V80 অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে। এতে পূর্বসূরী V70-এর তুলনায় আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি দেখা যেতে পারে। Vivo V সিরিজ মূলত ছোট ও কম্প্যাক্ট আকারের জন্য পরিচিত। Vivo V80 মডেলেও সেই একই নকশা বজায় রাখা হতে পারে। ভিভো তাদের নতুন হ্যান্ডসেটে Zeiss টেলিফটো লেন্স যুক্ত করতে পারে। ফোনে সিনেমাটিক মানের ভিডিও রেকর্ড করার সুবিধা মিলতে পারে। দাম 60,000 টাকার বেশি হতে পারে।
  • Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
    10,000mAh ব্যাটারি ছাড়াও Vivo V80 Lite 5G বেশ কিছু আকর্ষণীয় ফিচার্সের সঙ্গে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এতে 1.5K AMOLED ডিসপ্লে, রিভার্স চার্জিং, IP68 + IP69 রেটিং, এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 50 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, এবং MediaTek Dimensity 7300e প্রসেসর রয়েছে।
  • বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে Vivo V80 Lite 5G লঞ্চ হচ্ছে সেপ্টেম্বরে
    Vivo V80 Lite 5G সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে। এটি চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারি পরিচালিত স্মার্টফোন হবে। এপ্রিলে 10,200mAh ব্যাটারির সঙ্গে Vivo Y600 Pro রিলিজ হয়েছিল চীনে। ফোনটি এখনও গ্লোবাল মার্কেটে আসেনি। তার পরিবর্তে 10,000mAh ব্যাটারিযুক্ত Vivo V80 Lite 5G-এর লঞ্চ ডেট প্রকাশ হয়েছে। এটি সেপ্টেম্বর 3 মালয়েশিয়াতে মুক্তি পাবে। সংস্থা তাদের আসন্ন ফোনের ডিজাইন এবং কালার অপশন প্রকাশ্যে এনেছে। ডিভাইসটি পিঙ্ক এবং গ্রীন রঙের বিকল্পে উপলব্ধ হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »