Vivo V80 সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।
Photo Credit: Vivo
Vivo V80 has a 50-megapixel night telephoto camera
Vivo V80 ভারতে আসছে অক্টোবর 6 তারিখে। ভিভো মঙ্গলবার তাদের V সিরিজের নতুন মডেলের লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। ফোনটির মুখ্য আকর্ষণ হবে ফটোগ্রাফি সিস্টেম। সংস্থার ওয়েবসাইটে লাইভ থাকা মাইক্রোসাইট আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও একাধিক ফিচার্স প্রকাশ করেছে। Vivo V80 ফোনে Zeiss-টিউনড টেলিফটো লেন্স থাকতে চলেছে। ক্যামেরা 4K সিনেমাটিক ভিডিও রেকর্ড করতে পারবে। ডিভাইসটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, এবং স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এটি ভারতে ভিভোর প্রথম হ্যান্ডসেট, যা Android 17 ভিত্তিক নতুন OriginOS 7 কাস্টম স্কিন প্রি-ইনস্টল অবস্থায় আসবে।
ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ভিভো ভি80 সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনের সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও 1.07 বিলিয়ন কালার অফার করবে। এতে রাতের বেলা ব্যবহারের জন্য আই প্রোটেকশন ফিচার এবং 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে।
Vivo V80 একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, 0.8x-2x ফ্রি জুম, ও অটোফোকাস অফার করবে। ফোনের 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় CIPA 4.5 + OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন)-সহ (1/1.56 ইঞ্চির Sony LYTIA 700 সেন্সর ব্যবহার করা হয়েছে।
টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর থাকছে। ভিভোর আসন্ন স্মার্টফোনে একটি Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকবে। ক্যামেরার মাধ্যমে 4K 60fps ভিডিও রেকর্ড করা যাবে। সংস্থা এই ফোনের ক্যামেরায় একাধিক এআই নির্ভর ইমেজিং ফিচার্স থাকার কথা জানিয়েছে।
হ্যান্ডসেটে 30টির বেশি কৃত্রিম মেধা-চালিত ক্রিয়েটিভ টুল এবং লাইভ স্টিকার কোলাজ রয়েছে। উৎসবের মরসুমে ছবি তোলার জন্য রয়েছে AI Diwali Potrait 2.0 ফিচার। Vivo V80 শক্তিশালী 7,200mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকবে। এটি ফুল চার্জে 14 ঘন্টা নেভিগেশন ও 39.5 ঘন্টা লোকাল ভিডিও প্লেব্যাক অফার করবে। ব্যাটারি 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।
Vivo V80 ব্র্যান্ডের নিজস্ব অনলাইন স্টোর, Flipkart, Amazon, ও অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে। Vivo এখনও প্রসেসরের নাম ঘোষণা করেনি। তবে এটি Geekbench বেঞ্চমার্ক সাইটে QTI SM7750 চিপসেটের সঙ্গে দেখা গিয়েছিল, যা Snapdragon 7 Gen 4 চিপের দিকে ইঙ্গিত করছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo V70 মডেলেও একই প্রসেসরের ব্যবহার করা হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
HMD Pro India Confirmed to Launch in India Soon; Flipkart Availability Confirmed