দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য

Vivo V80 সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য

Photo Credit: Vivo

Vivo V80 has a 50-megapixel selfie camera

হাইলাইট
  • Vivo V80 ভারতে 60,000 টাকা বা তার বেশি দামে লঞ্চ হতে পারে
  • এই স্মার্টফোনের সামনে Zeiss-টিউনড 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে
  • Vivo V80 সিনেমাটিক 4K ভিডিও রেকর্ড করতে পারবে
বিজ্ঞাপন

Vivo V80 ভারতে লঞ্চ হচ্ছে অক্টোবর 6 তারিখে। তার আগেই এখন ভিভোর আসন্ন স্মার্টফোনের দাম প্রকাশ্যে এসেছে। পূর্বসূরী Vivo V70 বর্তমানে যে দামে পাওয়া যাচ্ছে, উত্তরসূরী মডেলটিও প্রায় একই মূল্যে আসতে পারে। এটি ভারতে Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা প্রথম ভিভো ফোন হতে চলেছে। Vivo V80 মডেলে Zeiss-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, আলাদা টেলিফটো লেন্স, সিনেমাটিক 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, 7,200mAh ব্যাটারি, এবং 144Hz AMOLED ডিসপ্লে থাকবে। Vivo V সিরিজের অন্যান্য ফোনের মতো ডিভাইসের ফটোগ্রাফি সিস্টেমে বড় চমক থাকতে চলেছে।

Vivo V80 ভারতে কেমন দামে আসবে

টিপস্টার এহসানের X পোস্ট থেকে জানা গিয়েছে, Vivo V80 মডেলের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স এমআরপি হল 1,19,999 টাকা। এত দাম শুনে অবশ্য আঁতকে ওঠার প্রয়োজন নেই। কারণ স্মার্টফোনের বক্স প্রাইস আসল দামের চেয়ে বেশি হয়, তাই বিক্রয়মূল্য অনেক কম হবে। টিপস্টারের দাবি, এই ফোনের বাজারমূল্য 60,000 টাকার বেশি হতে পারে।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চের সময় Vivo V70 বেস 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনের দাম 45,999 টাকা ছিল। 12 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা। গত কয়েক মাসে ফোনের দাম একাধিকবার বেড়েছে। এখন ফ্লিপকার্টে বেস মডেল 59,999 টাকায় পাওয়া যাচ্ছে।

সংস্থা জানিয়েছে, Vivo V80 ফোনের 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে 1/1.56 ইঞ্চির Sony LYTIA 700 সেন্সর ব্যবহার করা হয়েছে। এর টেলিফটো ক্যামেরায় OIS, 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম-সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 ক্যামেরা থাকছে। ফোনে Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও থাকবে।

ডিভাইসটি একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে আসবে। এটি 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল এবং অটোফোকাস অফার করবে। পিছনের ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবে। ভিভো ভি80-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 5,000 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার অফার করবে।

হ্যান্ডসেটে আই প্রোটেকশন ফিচার ও 1 নিট আল্ট্রা-লো ব্রাইটনেস সাপোর্ট মিলবে। ফোনে 7,200mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। ব্যাটারি 30 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনটি সানরাইজ অ্যান্থেম, হরাইজন ব্লু, ও স্টেলার ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। এটি ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Flipkart, Amazon, এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »