Vivo X500 Series is confirmed to feature a triple rear camera unit
Photo Credit: Vivo
বর্তমানে টেক দুনিয়ায় আলোচনার কেন্দ্রে Vivo X500 সিরিজ। এই সিরিজের ফোন নভেম্বরে ভারতে আসছে। ভিভো ইতিমধ্যেই এ দেশের মার্কেটের জন্য তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। জানা গিয়েছে, Vivo X500, X500 Pro, ও X500 Pro Max ভারতে উপলব্ধ হবে। ফোনগুলি আগেই চীন ও গ্লোবালি রিলিজ হয়েছে। ভিভোর ভারতীয় শাখা X500 সিরিজের একাধিক তথ্য প্রকাশ করেছে। এবারেও বড় আকর্ষণ হতে চলেছে ক্যামেরা। Vivo X500 Pro ও Vivo X500 Pro Max পাওয়ারফুল MediaTek Dimensity 9600 Pro প্রসেসরে রান করবে। আজকের প্রতিবেদনে আসন্ন Vivo X500 সিরিজের লঞ্চ ডেট, স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম সম্পর্কিত তথ্য রইল।
Vivo X500 সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী নভেম্বর 26। এটি অ্যামাজন, এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে। ফোনগুলি অফলাইনেও উপলব্ধ হবে।
ভিভো জানিয়েছে, X500 Pro ও X500 Pro Max-এর পিছনে Zeiss-টিউনড ট্রিপল ক্যামেরা সিস্টেম থাকবে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল Zeiss ট্রুডাইনামিক মেইন ক্যামেরা ব্যবহার করা হবে। এতে 1/1.28 ইঞ্চি সেন্সর, 24 মিমি সমতুল্য ফোকাল লেংথ, ও CIPA 7.0 প্রোফেশনাল স্ট্যাবিলাইজেশন থাকবে।
উভয় ফোনে 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এতে f/2.0 অ্যাপারচার, 1/2.75 ইঞ্চি সেন্সর, ও অটোফোকাস সাপোর্ট মিলবে। দুই স্মার্টফোনের ক্যামেরার পার্থক্য টেলিফটো লেন্সে।ভিভো এক্স500 প্রো একটি 64 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরা দিয়ে সজ্জিত।
অন্য দিকে, ভিভো এক্স500 প্রো ম্যাক্স আরও উন্নত 200 মেগাপিক্সেলের Zeiss APO টেলিফটো ক্যামেরার সাথে এসেছে। এটি 1/1.4 ইঞ্চি সেন্সর, অটোফোকাস ট্র্যাকিং স্ন্যাপশট, 1G + 5P লেন্স ও f/2.67 অ্যাপারচার অফার করে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
Vivo X500 Pro ও Vivo X500 Pro Max-এর ভারতীয় ভ্যারিয়েন্ট যথাক্রমে 6,510mAh ব্যাটারি ও 7,800mAh ব্যাটারি রয়েছে। দুই ফোনেই 90W ফ্ল্যাশচার্জ ও 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে। প্রো মডেলে 6.36 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হল 1.5K ও রিফ্রেশ রেট 144 হার্টজ। প্রো ম্যাক্স আরও বড় 6.85 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন দিয়ে সজ্জিত, যা 2K রেজোলিউশন সাপোর্ট করে।
অন্য দিকে, Vivo X500 চীনা মডেলের সামনে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন ও HDR10+ সাপোর্ট করে। ফোনে MediaTek Dimensity 9600M প্রসেসর মিলবে।
Vivo X500 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল। তিনটি ফোনেই নতুন Android 17 ভিত্তিক OriginOS 7 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকছে।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, Vivo X500 লঞ্চ হতে পারে 1,19,999 টাকায় (12 জিবি + 256 জিবি)। Vivo X500 Pro মডেলের একই মেমরি কনফিগারেশন কিনতে খরচ হতে পারে 1,49,999 টাকা। সিরিজের টপ মডেল Vivo X500 Pro Max দুটি ভার্সনে আসতে পারে। 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজে এবং 12 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 1,59,999 ও 1,79,999 টাকা হওয়ার সম্ভাবনা।
উল্লেখ্য, ফোনগুলির সঙ্গে Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 (200 মিমি) এবং Vivo Zeiss টেলিফটো এক্সটেন্ডার Gen 2 Ultra (400 মিমি) ভারতে আসবে। Vivo X500 Pro Max আলাদা ফটোগ্রাফি কিটের সঙ্গে কেনা যাবে বলে জানা গিয়েছে, যার মধ্যে কেস, মাউন্ট, ও টেলিফটো এক্সটেন্ডার থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, প্যাকেজটির দাম 2,29,999 টাকা রাখতে পারে কোম্পানি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.