ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Z5: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2019 11:33 IST
হাইলাইট
  • Vivo Z5 ফোনে থাকছে 8GB RAM আর 256GB স্টোরেজ
  • ইতিমধ্যেই চিনে এই ফোন বিক্রি শুরু হয়েছে
  • থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo Z5 ফোনে রয়েছে FHD+ AMOLED ডিসপ্লে

বুধবার মিডরেঞ্জ সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। নতুন Vivo Z5 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এর সাথেই থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ, Snapdragon 712 চিপসেট আর 8GB পর্যন্ত RAM। কম আলোতে দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনের ক্যামেরায় বিশেষ নাইট মোড ব্যবহার করেছে Vivo। আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ভারতে কবে Vivo Z5 লঞ্চ হবে জানা যায়নি।

Vivo Z5 এর দাম

চিনে Vivo Z5 এর দাম শুরু হচ্ছে 1,598 ইউয়ান (প্রায় 16,000 টাকা থেকে)। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে 1,898 ইউয়ান (প্রায় 19,000 টাকা) খরচ হবে। 6GB RAM + 256GB স্টোরেজের দাম 1,998 ইউয়ান (প্রায় 20,000 টাকা)। টপ ভেরিয়েন্টে Vivo Z5 কেনার খরচ 2,298 ইউয়ান (23,000 টাকা)। টপ ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 256GB স্টোরেজ।

Vivo Z5 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Vivo Z5 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Z5 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেন্সর।

কানেক্টিভিটির জন্য Vivo Z5 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB। ফোনে ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি আর 22.5W ফাস্ট চার্জিং।

 
KEY SPECS
Display 6.38-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 32-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo Z5 price, Vivo Z5 specifications, Vivo Z5, Vivo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
  2. 3,000 টাকা ছাড়ে 200MP ক্যামেরার Redmi Note 15 Pro 5G সিরিজের সেল শুরু হল
  3. 8849 Tank X: এমন ফোন বিশ্বে প্রথম, ইন-বিল্ট প্রজেক্টর, 17600mAh ব্যাটারি, নাইট ভিশন ক্যামেরা, কী নেই!
  4. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  5. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  6. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  7. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  8. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  9. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  10. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.