ট্রিপল রিয়ার ক্যামেরা আর শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo Z5i

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 নভেম্বর 2019 12:36 IST
হাইলাইট
  • 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে Vivo Z5i
  • থাকছে Snapdragon 675 চিপসেট
  • আপাতত চিনে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন

Vivo Z5i ফোনে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে

Z সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo। বুধবার সামনে এল নতুন Vivo Z5i। এই ফোনের ডিজাইন Vivo Z5 এর মতো হলেও Vivo Z5i ফোনের স্পেসিফিকেশন Vivo U20 ফোনের সাথে মিলে যায়। Vivo Z5i ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Snapdragon 675 চিপসেট। Vivo U20 ফোনের মতোই Vivo Z5i ফোনেও রয়েছে 6.53 ইঞ্চি ডিসপ্লে। একটি মাত্র ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। Vivo Z5i ফোনে থাকছে 8GB RAM।

Vivo Z5i এর দাম

Vivo Z5i এর দাম 1,798 ইউয়ান (প্রায় 18,300 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। জেড ব্লু আর অনিক্স ব্ল্যাক কালারে পাওয়া যাবে এই ফোন। আপাতত শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছে Z5i। ভারতে কবে এই স্মার্টফোন লঞ্চ হবে জানা যায়নি।

Advertisement

Vivo Z5i স্পেসিফিকেশন

Vivo Z5i ফোনে থাকছে একটি 6.53 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo Z5i এর ভিতরে থাকছে একটি Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।

Vivo Z5i ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

Vivo Z5i ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, BeiDou, GLONASS আর Galileo। Vivo Z5i এর ওজন 193 গ্রাম।

 
KEY SPECS
Display 6.53-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  2. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  3. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  4. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  5. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  6. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  7. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  8. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  9. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  10. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.