ফেব্রুয়ারিতে জনপ্রিয় এই স্মার্টফোন বিক্রি বন্ধ করছে Xaiomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 ফেব্রুয়ারি 2020 12:25 IST
হাইলাইট
  • Redmi K20 Pro বিক্রি বন্ধ করবে Xiaomi
  • আপাতত চিনে এই ফোন বিক্রি বন্ধ হতে পারে
  • ভারতে Redmi K20 Pro বিক্রি চলতে থাকবে

Redmi K20 Pro বিক্রি বন্ধ করবে Xiaomi

ডিসেম্বরে চিনে Redmi K30 লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল Xiaomi। এর পরেই একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi K30 Pro। সম্প্রতি Redmi -র জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই Redmi K20 Pro বিক্রি বন্ধ হবে। লঞ্চের এক বছরের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় এই ফোন বিক্রি বন্ধ করে দেওয়ার খবর সামনে আসার পর অনেকেই অবাক হয়েছেন।

ওয়েইবিং জানিয়েছেন ইতিমধ্যেই গোটা বিশ্বে 50 লক্ষ Redmi K20 Pro বিক্রি হয়েছে। যদিও ফেব্রুয়ারির পরে এই ফোন বিক্রি বন্ধ করে দেবে চিনের কোম্পানিটি। 2019 সালের মে মাসে চিনে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। অর্থাৎ লঞ্চের নয় মাসের মধ্যেই এই ফোন বিক্রি বন্ধ করে দিচ্ছে বেজিংয়ের কোম্পানিটি।

Advertisement

এটাই Mi 10! লঞ্চের আগে প্রকাশ্যে এল ছবি ও স্পেসিফিকেশন

যদিও কোন দেশে Redmi K20 Pro বিক্রি বন্ধ হবে তা জানাননি লু। এই বিষয়ে Xiaomi -কে প্রশ্ন করলে কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন, “ভারতে Redmi K20 Pro বিক্রি চলতে থাকবে। এটাই ভারতে আমাদের এক নম্বর প্রিমিয়াম স্মার্টফোন।”

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি একাধিক রিপোর্টে Redmi K30 Pro -এর বিভিন্ন ফিচার সামনে এসেছিল। 2019 সালের প্রথমার্ধে চিনে এই ফোন লঞ্চ হতে পারে। Redmi K30 Pro তে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। Redmi K30 -এর মতোই Redmi K30 Pro -তেও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনে থাকবে হল-পাঞ্চ ডিসপ্লে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • Very good battery life
  • Versatile cameras
  • Great value for money
  • Bad
  • 4K video quality could be better
  • Slow front camera pop-up mechanism
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi K30 Pro, Redmi K20 Pro, Lu Weibing
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.