আসন্ন সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে দেখা যাবে এক অতি উজ্জ্বল শক্তিশালী মেরুপ্রভা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 সেপ্টেম্বর 2024 08:56 IST
হাইলাইট
  • সেপ্টেম্বরের বিষুবতে মেরুপ্রভাটি তীব্র হতে পারে
  • রসেল-ম্যাকফেরন প্রভাবের ফলে সেপ্টেম্বর মাসে Aurora-টি তীব্র শক্তিশালী হতে
  • এই কারণে উত্তর গোলার্ধে Aurora টি আরোও উজ্জ্বল দেখা যেতে পারে

September's equinox can mean stronger, more intense Northern Lights

2024 সালের সেপ্টেম্বর মাসে একটি অন্যতম উজ্জ্বল মেরুপ্রভা দেখা যাবে,যেটিকে ভূগোলের ভাষায় বলা হয় Aurora Borealis। এটি বিশেষ করে সেপ্টেম্বরের 22 তারিখ শরৎবিষুবের সমসাময়িক সময়ে দেখা যাবে। এই সময়ের হওয়া সাধারণ ভূচৌম্বকীয়
(সৌরঝড়) ঝোড়গুলো রাসেল-ম্যাকফেরন প্রভাবের ফলে সাধারণত তুলনায় আরো অনেক শক্তিশালী হতে পারে।
এই ঘটনাটির বিবরন প্রথম 1973 সালে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিষুবের সময়কালে চৌম্বকমন্ডলটি সৌরবায়ুর সাথে সাময়িক ভাবে সংযুক্ত হয়, যারফলে চার্জযুক্ত কনাগুলি সহজেই প্রবেশ করতে পারে। এর ফলে এই সংযুক্তিকরণটি তীব্র অরোরাল কার্যকলাপকে পরিচালিত করে এবং আকাশে একটি দর্শনীয় প্রদর্শন তৈরী করে।

কেনো সেপ্টেম্বর মাসের বিষুব

(শরৎবিষুব)Aurora-র জন্য গুরুত্ত্বপূর্ণ:

এটির মূল কারণ হলো রাসেল-ম্যাকফেরন প্রভাব। যার ফলে সেপ্টেম্বর ও মার্চ মাসে বিষুবের সময় অরোরা বেশি দ্রুত হয়। এই সময় পৃথিবীর চুম্বকীয় মেরুগুলি কাত হয়ে, সৌরবায়ুর সাথে সংযুক্ত হয়ে,চার্জযুক্ত কণাগুলিকে আমাদের বায়ুমণ্ডলে প্রবাহিত সাহায্য করে।
যখন এই কণাগুলি বায়ুমণ্ডলে বর্তমান অক্সিজেন এবং নাইট্রোজেন অণুগুলির সাথে ধাক্কা খায়, তখন এগুলি বিভিন্ন উজ্জ্বল রঙের মাধ্যমে Aurora সৃষ্টি করে। বিষুবের সময় এই অন্যতম সমন্বয়টি, বিশেষ করে উত্তরগোলার্ধে মেরুপ্রভার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে।

সর্বাধিক সৌরকার্য এবং বর্ধিত ঝড়:

বর্তমানে 11 বছরের কাছাকাছি, সূর্যের চৌম্বকীয় ক্রিয়াকলাপটি সৌরচক্রের শীর্ষের দিকে পৌঁছে গিয়েছে যেটি ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনাকে আরো তীব্র করে তুলেছে। চলতি বছরের মে মাসে, গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী ভূচৌম্বকিয় ঝড়টির দ্বারা ফ্লোরিডা এবং মেক্সিকো পর্যন্ত অরোরার সৃষ্টি হয়েছিল।
ক্রমাগত এইধরনের সৌরকার্যগুলি বৃদ্ধি হচ্ছে যার ফলে, অনুমান করা হচ্ছে এই একই ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটতে পারে। যেটি এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করার সুযোগ প্রদান করবে।

Aurora দেখার সর্বোত্তম সময়:

সেপ্টেম্বরের বিষুবটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এই সময়ে মেরু অঞ্চলে দিন ও রাত্রি দুটোই সমান থাকে। এই সময় উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়ে থাকে, যেটি Aurora দেখার জন্য সঠিক পরিবেশ তৈরী করে। গ্রীষ্মের মাসগুলির তুলনায় এই সময় আকাশ বেশি অন্ধকার থাকে, যেটি এই সময় অসাধারণ উত্তরী মেরু আলো দেখার সুযোগ প্রদান করে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Aurora, Northern Lights, September Equinox
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.