চন্দ্রযান ২ তে চড়ে চাঁদে যাবে নাসা-র যন্ত্রাংশ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 মার্চ 2019 16:06 IST
হাইলাইট
  • এপ্রিল মাসে চন্দ্রযান ২ উৎক্ষেপন হবে
  • এই নিয়ে দ্বিতীয়বার চাঁদে যান পাঠাচ্ছে ভারত
  • চন্দ্রযান ২ তে চেপে চাঁদে যাবে যাবে NASA –র যন্ত্রাংশ

এপ্রিল মাসে আবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতে তৈরী চন্দ্রযান ২

এপ্রিল মাসে আবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতে তৈরী চন্দ্রযান ২ ( Chandrayaan 2 )। মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে ভারতের তৈরী চন্দ্রযান ২ তে চেপে চাঁদে যাবে NASA –র যন্ত্রাংশ। নাসার লেজার রেট্রোরিফ্লেকটার চাঁদে পাঠাবে ISRO। এই যন্ত্র ব্যবহার করে ভাঁদের সাথে পৃথিবীর দূরত্ব নিখুঁত ভাবে মাপা সম্ভব হবে।

চন্দ্রযান ২ ছাড়াও ইসরায়েলের মহাকাশ যানে চেপেও মহাকাশে যাবে নাসার যন্ত্রাংশ। “আমরা চন্দ্রপৃষ্ঠে যত বেশি সম্ভব লেজার রিফ্লেকটার বসানোর চেষ্টা করছি।” জানিয়েছেন নাসার গ্রহ বিজ্ঞান বিভাগের প্রধান লরি গ্লেজ।


ছবি: ISRO

রেট্রোরিফ্লেকটার আসলে উচ্চমানের আয়না। পৃথিবী থেকে বিজ্ঞানীরা লেসার ছূঁড়ে পারলে এই রেট্রোরিফ্লেকটারে তা প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসবে। এই পদ্ধতিতে খুব সহজেই নিখুঁত ভাবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাপা যাবে।

Advertisement

চন্দ্রযান ২ এর ওজন 3,890 কিলোগ্রাম। GSLV Mk-3 রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে এই যান। চাঁদের উপর থেকে সেখানের ভূগোল, খনিজ পদার্থ এবং বাইরের আবহাওয়া সম্পর্কে তথ্য পাঠাবে চন্দ্রযান ২।

এক দশক আগে চাঁদে গিয়েছিল চব্দ্রযান। এক দশক পরে মহাকাশে যাওয়ার জন্য তৈরী চন্দ্রযান ২। এই যান তৈরীতে খরচ হয়েছে 800 কোটি টাকা। চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ২ অবতরন করলে বিশ্বের পঞ্চম দেশ হিসাবে এই কাজ করে দেখাবে ভারত। এর আগে সোভিয়েত ইউনিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও ইজরায়েল এই কাজ করে দেখিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Chandrayaan 2, NASA, ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.