মহাকাশ থেকে নজরদারির জন্য নতুন কৃত্রিম উপগ্রহ পাঠালো ভারত

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 মে 2019 13:12 IST

Photo Credit: Twitter/ ISRO

মহাকাশ থেকে নজরদারির জন্য বুধবার ভোরে নতুন RISAT-2B কৃত্রিম উপগ্রহ সফল উৎক্ষেপন করেছে  ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান (ISRO)। অন্যান্য একাধিক কাজের সাথেই মহাকাশ থেকে নজরদারি করতে পারবে এই কৃত্রিম উপগ্রহ।

মঙ্গলবার এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপনের কাউন্ডডাউন শুরু হয়েছিল। বুধবার সকাল 5 টা 30 মিনিটে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 615 কিলোগ্রাম ওজনের এই কৃত্রিম উপগ্রহ একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেলে চেপে মহাকাশে পাড়ি গিয়েছে।

RISAT-2B (র‍্যাডার ইইমেজিং স্যাটেলাইট 2B) কৃত্রিম উপগ্রহ লঞ্চের 15  মিনিট 30 সেকেন্ড পরেই সফল ভাবে কক্ষপথে পাঠানো গিয়েছে। এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে খুব সহজেই মহাকাশ থেকে নজরদারি করা যাবে। এছাড়াও দেশের কৃষিক্ষেত্র, বনপালনবিদ্যা আর আপৎকালীন সময়ে কাজে লাগবে RISAT-2B।

লঞ্চের পরে ISRO প্রধান কে সিভান জানিয়েছেন, “লঞ্চের পরে পৃথিবীপৃষ্ঠ থেকে 555 কিমি উপরে কক্ষপথে পাঠানো গিয়েছে এই কৃত্রিম উপগ্রহকে। এটা ভারতের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন। এই নিয়ে মহাকাশে মোট 354 টি কৃত্রিম উপরহ পাঠালো ISRO। এর মধ্যে ভারত ও বিদেশের কৃত্রিম উপগ্রহ রয়েছে।”

“এই লঞ্চ ভবিষ্যতের কৃত্রিম উপগ্রহ লঞ্চের বৈপ্লবিক পরিবর্তন আনবে।” বলেন সিভান।

Advertisement

“আমাদের পরবর্তী মিশন ‘চন্দ্রযান -২' ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক মহাকাশ মিশন হতে চলেছে। এটা ISRO -র ইতিহাসে সবথেকে জটিল মিশন হতে চলেছে। 9 জুলাই থেকে 16 জুলাই এর মধ্যে ‘চন্দ্রযান -২' উৎক্ষেপন হবে।”

বুধবারের এই লঞ্চ 2019 সালে ভারতের তৃতীয় PSLV লঞ্চ। এর আগে এই বছর জানুয়ারি ও এপ্রিল মাসে একটি করে PSLV লঞ্চ করেছিল ISRO।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: ISRO
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.